প্রিমিয়াম ফোনের বাজার কাঁপাবে iQOO 15, থাকবে দুর্ধর্ষ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 সেপ্টেম্বর 2025 15:19 IST
হাইলাইট
  • iQOO 15 ফোনে রঙ পরিবর্তনকারী প্যানেল থাকবে
  • এটি নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে
  • iQOO 15 একটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে

iQOO 15 একঝাঁক আপগ্রেডের সঙ্গে আসছে

Photo Credit: iQOO

গত বছরের iQOO 13 এর উত্তরসূরী হিসেবে আগামী মাসে চীনে iQOO 15 লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, এটি Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট চালিত অন্যতম প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। ফ্ল্যাগশিপ ফোনটিতে 2K রেজোলিউশন সহ 6.85 ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এটি বর্তমানে চীনে প্রি-রিজার্ভের জন্য উপলব্ধ। iQOO 15-এর একটি ভেরিয়েন্টে অভিনব রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেল থাকবে। হাতে ধরলে বা বিভিন্ন কোণ থেকে দেখলে পিছনের দিকের রঙ পাল্টে যাবে। সঙ্গে থাকছে RGB লাইটিং সিস্টেম।

iQOO 15 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আইকুর ভারতীয় শাখার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) নিপুণ মারিয়া বৃহস্পতিবার X (সাবেক টুইটার)-এর একটি পোস্টে iQOO 15 ফোনটির আগমনের কথা জানিয়েছেন। এটি কোয়ালকমের নতুন লঞ্চ করা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। এই ফ্ল্যাগশিপ চিপসেটে 2+6 কোর আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এটি 4.6 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি প্রাইম কোর ও 3.62 গিগাহার্টজের ছয়টি পারফরম্যান্স কোর নিয়ে গঠিত।

সংস্থা আগেই বলেছে, iQOO 15 ফোনে 2K Samsung Everest AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে নতুন স্ক্রিনটি আরও বেশি উজ্জ্বলতা, সঠিক রঙ প্রদর্শন, এবং উচ্চ কনট্রাস্ট অফার করবে। ডিসপ্লে 3,200 হার্টজ ইনস্ট্যান্ট টাচ রেসপন্স, 2,600 নিট ফুল-স্ক্রিন ব্রাইটনেস, ও 6,000 নিট পিক লোকাল ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটিতে ব্র্যান্ডের নিজস্ব Q3 গেমিং চিপসেট মিলবে।

আইকুর নতুন ফোন Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে। ফোনটির বেশ কয়েকটি স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এক টিপস্টার দাবি করেছেন, ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলতে পারে। সিকিউরিটির জন্য, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।

iQOO 15-এর সামনে সামনে 2K রেজোলিউশনের 6.8-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে ও অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং থাকবে। এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে। সঙ্গে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। এছাড়াও, এটি IP68+IP69 জল-ধুলো প্রতিরোধী রেটিং নিয়ে আসতে পারে।

Advertisement

প্রসঙ্গত, গতকাল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন Xiaomi 17 সিরিজ লঞ্চ হয়েছে। এই লাইনআপে Xiaomi 17, Xiaomi 17 Pro, ও Xiaomi 17 Pro Max এসেছে। Pro মডেল দু'টির পিছনে সেকেন্ডারি ডিসপ্লে আছে। ব্যাক ডিসপ্লে অনেক কাজে লাগানো যেতে পারে। এতে শিডিউল, QR কোড, এবং ইমোজিও পিন করা যাবে। এটি প্রিভিউ এবং সেলফি উভয় সমর্থন করে, ফলে প্রধান ক্যামেরা ব্যবহার করে সহজে সেলফি তোলা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQOO 15, iQOO 15 Specifications, iQOO
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.