iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন

ভারতে iQOO 16 লঞ্চের সম্ভাব্য তারিখ ফাঁস হয়েছে।

iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন

Photo Credit: iQOO

iQOO 16 was launched in China in September

হাইলাইট
  • iQOO 16 ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে
  • ফোনের ভারতীয় ভার্সনেও Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর
  • iQOO 16 ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে প্রদর্শিত হয়েছিল
বিজ্ঞাপন

iQOO 16 বছরের অন্তিম সময়ে ভারতে লঞ্চ হতে পারে। আইকুর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সেপ্টেম্বরের শেষে চীনে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের দশম সংস্করণে এই ফোনের উপর থেকে পর্দা সরানোর পাশাপাশি, ভারতীয় লঞ্চ কনফার্ম করেছিল ভিভোর সাব-ব্যান্ডটি। কিন্তু কবে ভারতে আসবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এখন ভারতে iQOO 16 লঞ্চের সম্ভাব্য তারিখ ফাঁস হয়েছে। এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ দেশে আসতে চলেছে। ফোনটি পূর্বসূরি iQOO 15-এর তুলনায় একাধিক আপগ্রেড পেয়েছে। সংস্থা ডিসপ্লের গুণমান, পারফরম্যান্স, ও ব্যাটারি-সহ একাধিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এনেছে।

iQOO 16 ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে

টিপস্টার অভিষেক যাদবের দাবি, iQOO 16 ভারতে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 17 তারিখের মধ্যে লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, iQOO 15 ভারতে এসেছিল 2025 সালের ডিসেম্বরে। তবে আইকু এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেট ঘোষণা করেনি। কিন্তু নয়াদিল্লির যশোভূমিতে আয়োজিত ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ভারতে ফোনের লঞ্চ কনফার্ম করেছিল সংস্থা।

আইকু আরও জানিয়েছিল, ফোনটির ভারতীয় ভার্সন চীনা ভ্যারিয়েন্টের মতো 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে চলবে। এটি Qualcomm-এর সবচেয়ে পাওয়ারফুল মোবাইল চিপসেট। এছাড়াও, iQOO 16 হবে ভারতে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে শুরু থেকেই Android 17 ভিত্তিক Origin OS 7 কাস্টম স্কিন থাকবে।

জানিয়ে রাখি, iQOO 16 চীনা ভার্সনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। এটি f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 100x ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। আইকু 16-এ 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 2,800 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন, 3,330 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও ডলবি ভিশন সাপোর্ট থাকছে। ডিভাইসে 8,400mAh ব্যাটারি আছে, যা 40W ওয়্যারলেস চার্জিং এবং 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোনটি  আলাদা গেমিং চিপ দিয়ে সজ্জিত। এটি ছয়টি জনপ্রিয় মোবাইল ভিডিও গেমে একইসাথে 165 এফপিএস ফ্রেম ইন্টারপোলেশন ও 2K রেজোলিউশন সাপোর্ট করে। শতাধিক গেম 165fps-এ খেলা যাবে৷ তবে ভারতীয় সংস্করণে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে কিনা, তা এখন বলা সম্ভব হচ্ছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  2. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  3. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  4. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  5. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  6. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  7. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  8. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  9. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  10. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »