iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ

iQOO 16 পাওয়ারফুল Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার করেছে।

iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ

Photo Credit: iQOO

iQOO 16 features a 2K Samsung M16 LTPO AMOLED display

হাইলাইট
  • iQOO 16 পারফরম্যান্সের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে
  • ফোনে 2K রেজোলিউশনের LTPO AMOLED ডিসপ্লে রয়েছে
  • iQOO 16 শতাধিক গেমে 165fps মোড সাপোর্ট করবে
বিজ্ঞাপন

iQOO 16 মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। গত বছরের iQOO 15-এর সঙ্গে তুলনা টানলে নতুন মডেলে একাধিক আপগ্রেড লক্ষ্য করা যাবে। ডিসপ্লের গুণমান, গেমিং পারফরম্যান্স, ও ব্যাটারির মতো ক্ষেত্রে বাজিমাত করেছে ভিভোর সাব-ব্র্যান্ডটি। iQOO 16 পাওয়ারফুল  Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার করেছে। ডিভাইসটি Q4 গেমিং চিপ, ফুল-সিন রে ট্রেসিং, 165 fps গেমিং, ও 8,500 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম অফার করে। আইকুর নতুন স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, ও IP68 + IP69 রেটিং আছে।

iQOO 16 ফিচার্স ও স্পেসিফিকেশন

iQOO 16 মডেলের সামনে 6.85 ইঞ্চি Samsung M16 এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 2,800 নিট পিক ব্রাইটনেস, ও 2K রেজোলিউশন অফার করে। স্ক্রিনে 3,330 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ডিসি ডিমিং, ও ডলবি ভিশন সাপোর্ট থাকছে। ফোনের প্যানেল একই সাইজের 1.5K রেজোলিউশনের ডিসপ্লের চেয়ে 31 শতাংশ কম ব্যাটারি খরচ করবে।

আইকু 16-এর মূল শক্তি হল 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম জেন 6 প্রসেসর। হ্যান্ডসেটে আলাদা গেমিং চিপ আছে। এটি ছয়টি জনপ্রিয় মোবাইল ভিডিও গেমে একইসাথে 165 এফপিএস ফ্রেম ইন্টারপোলেশন ও 2K রেজোলিউশন সাপোর্ট করে। শতাধিক গেমে 165fps মোডের সুবিধা পাওয়া যাবে।

iQOO 16 স্মার্টফোনের পিছনের অংশে তিনটি ক্যামেরা আছে। এটি f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেলের (1/1.3 ইঞ্চি সেন্সর) মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম এবং 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের ও এটি 4K ভিডিও শুট করতে পারে।

আইকুর নয়া ফ্ল্যাগশিপ ফোনে Android 17 ভিত্তিক OriginOS 7 প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসে থাকা 8,400mAh ব্যাটারি 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে স্টেরিও স্পিকার, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড সেন্সর, ও বাইপাস চার্জিংয়ের মতো ফিচার্স মিলবে।

iQOO 16 দাম

iQOO 16-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম হল যথাক্রমে 6,799 ইউয়ান (প্রায় 97,000 টাকা) এবং 7,499 ইউয়ান (প্রায় 1,07,000 টাকা)। টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ কিনতে 8,499 ইউয়ান (প্রায় 1,21,000 টাকা) খরচ হবে। স্মার্টফোনটি কবে ভারত বা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »