লঞ্চের আগেই ফাঁস হল iQoo 3 -এর দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 ফেব্রুয়ারি 2020 17:59 IST
হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে iQoo 3
  • এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট
  • 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে

25 ফেব্রুয়ারি লঞ্চ হবে iQoo 3

Photo Credit: Weibo

25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে iQoo 3। এটাই ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানা গিয়েছে।

iQoo 3 -তে থাকবে Snapdragon 865 চিপসেট। চলতি বছর সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই চিপসেট দেখা যাবে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। গেমিংয়ের জন্য এই ফোনের পাশে বিশেষ বাটন থাকবে। কোম্পানি জানিয়েছে দুর্দান্ত গেমিংয়ের জন্য এই ফোনে 180 Hz টাচ রেসপন্স থাকবে।

Advertisement

91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত নতুন রিপোর্টে জানা গিয়েছে 45,000 টাকার কম দামে ভারতে আসতে পারে iQoo 3। 4G ভেরিয়েন্টে এই ফোনের দাম হতে পারে 35,000 টাকার আশেপাশে। 5G ভেরিয়েন্টে iQoo 3 -এর দাম হতে পারে প্রায় 40,000 টাকা। অফলাইন স্টর ও Flipkart থেকে এই ফোন বিক্রি হবে।

এছাড়াও চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। ভলকানো অরেঞ্জ, টরনাডো ব্ল্যাক ও কোয়ান্টাম সিলভার কালারে এই ফোন পাওয়া যাবে। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনে একটি Super AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ।

iQoo 3 -র উপরে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক
ছবি: SlashLeaks

Advertisement

iQoo 3 তে থাকছে 4,400 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 55W ফাস্ট চার্জ সাপোর্ট। দুর্দান্ত সাউন্ডের জন্য থাকছে একটি HiFi AK4377A PA অ্যাম্প। ফোনের উপরে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.