আজ বিক্রি শুরু হচ্ছে iQoo 3: দাম ও স্পেসিফিকেশন

4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3। এই ফোনের দাম শুরু হচ্ছে 36,990 টাকা থেকে।

আজ বিক্রি শুরু হচ্ছে iQoo 3: দাম ও স্পেসিফিকেশন

iQoo 3 তে 5G কানেক্টিভিটি ও 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে

হাইলাইট
  • 25 ফেব্রুয়ারি লঞ্চ হয়েছিল iQoo 3
  • এটা ভারতে কোম্পানির প্রথম স্মার্টফোন
  • দাম শুরু হচ্ছে 36,900 টাকা থেকে
বিজ্ঞাপন

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল iQoo 3। এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি। বুধবার দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে। এই ফোনে ফ্ল্যাগশিপ সেগমেন্টের স্পেসিফিকেশন ছাড়াও গেমিংয়ের জন্য ফোনের পাশে থাকছে প্রেশার সেনসিটিভ বাটন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ। iQoo 3 ০-তে রয়েছে HDR 10+ ডিসপ্লে,  180 Hz টাচ রেসপন্স  ও 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

12GB RAM সহ লঞ্চ হল ভারতের প্রথম 5G ফোন Realme X50 Pro 5G

iQoo 3 -র দাম

4G ও 5G ভেরিয়েন্টে পাওয়া যাবে iQoo 3। 8GB RAM + 128GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে iQoo 3 -র দাম 36,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে 4G ভেরিয়েন্টে এই ফোন কিনতে 39,990 টাকা খরচ হবে। 5G ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজে iQoo 3 কিনতে 44,990 টাকা খরচ হবে। 4 মার্চ দুপুর 12 টায় iQoo.com ও Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

iQoo 3 স্পেসিফিকেশন

iQoo 3 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির iQoo UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি Full HD+ HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

iQoo 3 -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

iQoo 3 -তে LPDD5 RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহার হয়েছে 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে 4,440 mAh ব্যাটারি। সঙ্গে 55W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 214.5 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »