iQOO Z11 ও iQOO Buds বাজেটের মধ্যে একঝাঁক আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করছে।
Photo Credit: iQOO
iQOO Z11 is powered by the Dimensity 7500 Turbo chipset
iQOO Z11 ও iQOO Buds বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, iQOO Z11 ভারতের প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর চালিত স্মার্টফোন। এটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 7.050mAh ব্লু ভোল্ট ব্যাটারি, ও IP68 + IP69 রেটিং-এর মতো ফিচার্সের সঙ্গে এসেছে। অন্য দিকে, iQOO Buds ইয়ারবাডে 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ, রিমোট ক্যামেরা কন্ট্রোল, 10 মিমি ড্রাইভার, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, Spatial অডিও, ও AI কল নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি দিয়ে সজ্জিত। উভয় ডিভাইস বাজেটের মধ্যে একঝাঁক আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করছে।
iQOO Z11 কার্ভড 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করেছে কোম্পানি। আইকু তিনটি বড় অপারেটিং সিস্টেম এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
আইকু জেড 11 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে। এটি f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সামনের ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
iQOO Z11-এর 7,050mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের ডাইমেনসিটি 7500 টার্বো প্রসেসর AnTuTu বেঞ্চমার্কে 1.2+ মিলিয়ন স্কোর করেছে। ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 র্যাম + 128 স্টোরেজ রয়েছে। 8 জিবি র্যাম + 128 স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 39,999 টাকা ও 44,999 টাকা।
12 জিবি র্যাম + 256 স্টোরেজ 49,999 টাকায় উপলব্ধ। iQOO নতুন ফোনের সমস্ত ভ্যারিয়েন্টে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। তবে অফারটি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে প্রযোজ্য। ফলে বেস মডেল মাত্র 31,999 টাকায় কেনা যাবে। এছাড়াও, 1,000 টাকা কুপন ছাড় মিলবে। আগস্ট 25 থেকে Amazon, আইকুর ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল, ও অফলাইন স্টোরে ফোনের বিক্রি শুরু হবে।
iQOO Buds ভারতে 1,899 টাকায় লঞ্চ হয়েছে। তবে সমস্ত ব্যাঙ্কের কার্ডে 200 টাকা ইনস্ট্যান্ট ছাড় মিলবে। এটি অ্যামাজনে এক্সক্লুসিভ লঞ্চ অফার। ইয়ারবাডের বিক্রি স্টার্ট হচ্ছে আগামী আগস্ট 24। এটি 10 মিনিটের চার্জে 4 ঘন্টা ব্যবহার করা যাবে। চার্জিং কেস মিলিয়ে মোট 50 ঘন্টা ব্যাকআপ মিলবে।
iQOO Buds
Photo Credit: iQOO
আইকু বাডস DeepX 4.0 সাউন্ড এফেক্ট, 10 মিমি হাই-রেজোলিউশন মুভিং কয়েল ইউনিট, IP54 রেটিং, গুগল অ্যাসিস্ট্যান্ট, ডুয়াল মাইক্রোফোন, ব্লুটুথ 6.1 ভার্সন, এবং AAC/SBC অডিও ডিকোডারের সঙ্গে এসেছে। এই ইয়ারবাডে 42 এমএস গেমিং ল্যাটেন্সি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Hot 70 Pro 5G India Launch Confirmed for September, Design and Colours Revealed