iQOO Z11 এখনও পর্যন্ত আইকুর সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন।
Photo Credit: iQOO
iQOO Z11 is equipped with a massive 9,020mAh battery
iQOO Z11 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। আইকু এখনও পর্যন্ত যত স্মার্টফোন বাজারে এনেছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় ব্যাটারি পেয়েছে। সংস্থা দাবি করছে, চতুর্থ প্রজন্মের সিলিকন অ্যানোড এবং সেকেন্ড জেনারেশন সেমি সলিড সেল দিয়ে নির্মিত 9,020mAh ব্লু ওশান ব্যাটারি 10 ঘন্টার বেশি সময় ধরে ব্যবহারের পরও 50 শতাংশ চার্জ ধরে রাখবে। iQOO Z11 মডেলে 165Hz আই প্রোটেকশন গেমিং স্ক্রিন, 7,000 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, ও 16 জিবি পর্যন্ত র্যাম আছে। চলুন এই ফোনের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।।
আইকু জেড 11 স্মার্টফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,850 পিক্সেল), 5,000 নিট ব্রাইটনেস (পিক), 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR, এবং 2,160Hz PWM ডিমিং সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ডিভাইসে Android 16 ভিত্তিক OrigionOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
iQOO Z11 মডেলের পিছনে f/1.79 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। এতে সংস্থার নিজস্ব পোট্রেট অ্যালগরিদম ব্যবহার হয়েছে, যা বিভিন্ন ফোকাল লেংথে তোলা ছবির ক্ল্যারিটি ও টেক্সচার ধরে রাখতে সাহায্য করে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে। নতুন iQOO স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসের 9020mAh ব্যাটারি রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফলে একে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে।
iQOO Z11 ভারতের বাইরে লঞ্চ হয়েছে। চীনে বেস 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,299 ইউয়ান (31,200 টাকা)। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 2,499 ইউয়ান (প্রায় 34,000 টাকা), 2,799 ইউয়ান (38,100 টাকা), ও 2,999 ইউয়ান (প্রায় 40,800 টাকা)।
এই ফোনের টপ 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 3,399 ইউয়ান (প্রায় 46,300 টাকা)। ভিভোর সাব-ব্র্যান্ডটি ভারতে লঞ্চ হওয়া নিয়ে এখনও কিছু নিশ্চিত করে বলেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak