Jio Phone 2 ফ্ল্যাশ সেলে বাজিমাত করুন এই উপায়ে

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 19 সেপ্টেম্বর 2018 18:11 IST

বুধবার দুপুর 12টায় Jio.com এ শুরু হবে Jio Phone 2 ফ্ল্যাশ সেল।

বুধবার দুপুর 12টায় ফ্ল্যাশ সেলে কেনা যাবে Jio Phone 2। এটি কোম্পানির লেটেস্ট ফিচারফোনের চতুর্থ ফ্ল্যাশ সেল। প্রথম তিনটি সেলে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে Jio Phone 2 স্টক শেষ হয়ে গিয়েছিল।বুধবার দুপুর 12টায় কোম্পানির ওয়েবসাইট Jio..com থেকে কেনা যাবে Jio Phone 2।

আরও পড়ুন: এবার Jio Phone 2 থেকেই ব্যবহার করুন WhatsApp

আগের ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনার চেষ্টা করেও বিফল হয়ে থাকলে দুপুর 12টার আগে Jio.com ওয়েবসাইটে লগ ইন করে রাখুন। এছাড়াও জলদি চেক আউটের জন্য নিজের অ্যাকাউন্টে ঠিকানা আগে থেকেই যোগ করে রাখুন।

কম্পিউটার থেকে এই ফ্ল্যাশ  সেলে Jio Phone 2 কিনলে পাওয়ার সুযোগ বেশি থাকে। এছাড়াও কম্পিউটারে Google Chrome ব্রাউজারের জন্য একাধিক এক্সটেনশানের মাধ্যমে সহজেই ফ্ল্যাশ সেল থেকে এই ফিচার ফোন কেনা সম্ভব। 

আরও পড়ুন: লঞ্চ হল Jio Phone 2

Jio Phone 2 এর দাম ও স্পেসিফিকেশান

ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 12 সেপ্টেম্বর ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনা যাবে। আশা করা হচ্ছে ফ্ল্যাশ সেলে অর্ডারের বন্যা বয়ে যাবে। তাই শিপিং এ দেরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন টেক গুরুরা।

Advertisement

ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.