এবার Jio Phone থেকেই বুক করুন ট্রেনের টিকিট

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 28 জানুয়ারী 2019 16:29 IST
হাইলাইট
  • Jio Phone থেকেই সরাসরি ট্রেনের টিকিট বুক করা যাবে
  • ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ই-ওয়ালেট ব্যবহার করে বুক করা যাবে টিকিট
  • নতুন অ্যাপ ব্যবহার করে টিকিট বাতিল করা যাবে

টিকিট বুক করার সাথেই নতুন অ্যাপ ব্যবহার করে Jio Phone থেকেই টিকিট বাতিল করা যাবে

Jio Phone এর জন্য এবার নতুন অ্যাপ নিয়ে এল Jio। Jio Rail App ব্যবহার করে Jio Phone থেকেই সরাসরি ট্রেনের টিকিট বুক করা যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ই-ওয়ালেট ব্যবহার করে বুক করা যাবে টিকিট। একবার টিকিট বুক করলে পরে তা বাতিল করা সম্ভব। টিকিট বুক করা ছাড়াও টিকিটের PNR স্ট্যাটাস চেক করা যাবে Jio Rail App থেকে। এছাড়াও ট্রেনের টাইম টেবিল, রুট আর কোন ট্রেনে কত সিট বাকি রয়েছে তা জানা যাবে। Jio Phone আর Jio Phone 2 পেয়ে Jio Store থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

 

আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio

Advertisement

 

Jio Rail App ব্যবহার করে ট্রেনের টিকিট বুক ও বাতিল করা যাবে। IRCTC এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ই-ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করা যাবে। অ্যাপটি ডাউনলোড করার পরে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরেই করা যাবে টিকিট বুকিং।

 

আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন

 

টিকিট বুক করার সাথেই নতুন অ্যাপ ব্যবহার করে টিকিট বাতিল করা যাবে। টিকিট বুক করা ছাড়াও টিকিটের PNR স্ট্যাটাস চেক করা যাবে Jio Rail App থেকে। এছাড়াও ট্রেনের টাইম টেবিল, রুট আর কোন ট্রেনে কত সিট বাকি রয়েছে তা জানা যাবে। এছাড়াও যে কোন ট্রেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে তা জানা যাবে এই অ্যাপ থেকে। ভারতীয় রেলের সাথে হাত মিলিয়ে ভবিষ্যতে গ্রাহককে খাবার ডেলিভারি করার পরিষেবা নিয়ে আসার পরিকল্পনা করছে Jio।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio Phone, Jio Phone 2, Reliance Jio, Jio, Jio Rail app
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  2. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  3. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  4. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  5. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  6. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  7. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  8. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  9. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  10. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.