Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল

Lava Shark 2 Pro 5G ফোনে 120Hz ডিসপ্লে, IP64 রেটিং, ও 18W ফাস্ট চার্জি সাপোর্ট আছে।

Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল

Photo Credit: Lava

Lava Shark 2 Pro 5G features a single 50-megapixel AI camera

হাইলাইট
  • Lava Shark 2 Pro 5G ফোনে 50 মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা আছে
  • ফোনটি শক্তিশালী 6,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Lava Shark 2 Pro 5G রান করে Unisoc T8200 প্রসেসরে
বিজ্ঞাপন

Lava Shark 2 Pro 5G মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি Lava Shark 2 সিরিজের তৃতীয় মডেল। Shark 2 এবং Shark 2 5G ইতিমধ্যেই এ দেশে উপলব্ধ। অন্য দুই ফোনের তুলনায় নতুন মডেলে আরও বেশি র‍্যাম, স্টোরেজ, উন্নতমানের ক্যামেরা, ও ফিচার্স যুক্ত করেছে কোম্পানি। এটি 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, IP64 রেটিং, 6,000mAh ব্যাটারি, ও 12 জিবি ভার্চুয়াল র‍্যামের সঙ্গে বাজারে এন্ট্রি নিয়েছে। লাভা তাদের অন্যান্য ফোনের মতো এতে প্রায় স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করেছে। ফলে ক্লিন ইন্টারফেস ও ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা পাওয়া যাবে।

Lava Shark 2 Pro 5G দাম

Lava Shark 2 Pro 5G ভারতে একটাই ভ্যারিয়েন্টে রিলিজ করেছে কোম্পানি। 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 16,699 টাকা। এটি আকাশ ব্লু ও নন্দা সিলভার কালার অপশনে উপলব্ধ হবে। ফোনটি দেশের বিভিন্ন অফলাইন এবং অনলাইট রিটেল স্টোর থেকে কেনা যাবে। লাভা দেশজুড়ে বিনামূল্যে ডোরস্টেপ সার্ভিসের সুবিধা দিচ্ছে।

Lava Shark 2 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

লাভা শার্ক 2 প্রো 5G একটি 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি ফিজিক্যাল + 6 জিবি ডাইনামিক) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ইউজাররা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করেও স্টোরেজ সর্বোচ্চ 1 টেরাবাইট বাড়াতে পারবেন। হ্যান্ডসেটে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 

লাভার নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি AI ক্যামেরা রয়েছে। এটি 2K রেজোলিউশনে (30fps) ভিডিও শুট করতে পারবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ক্যামেরায় নাইট মোড, পোট্রেট, এইচিডিআর, ফিল্ম, প্রো মোড, ও মোশন ফটো ফিচার আছে। এতে ডুয়াল-ভিউ ভিডিয়ো সাপোর্ট রয়েছে। অর্থাৎ, সামনের এবং পিছনের ক্যামেরা একই সাথে ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন।

Lava Shark 2 Pro 5G-তে Unisoc T8200 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি মিড-রেঞ্জ 5G প্রসেসর। লাভা একটি মেজর Android আপগ্রেড এবং দুই বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। লাভার নতুন ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম 5G, USB Type-C পোর্ট, 4G LTE, Vayu AI, ও ফেস আনলক ফিচার পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »