দুটি আকর্ষনীয় হ্যান্ডসেটের সাথে Lava Storm সিরিজটি উন্মোচিত হতে চলেছে

Lava Storm 5G-ফোনটি 5000mAh ব্যাটারী দ্বারা চালিত হবে.

দুটি আকর্ষনীয় হ্যান্ডসেটের সাথে Lava Storm সিরিজটি উন্মোচিত হতে চলেছে

Photo Credit: Lava

লাভা স্টর্ম ৫জি (ছবিতে) ভারতে ২০২৩ সালের ডিসেম্বরে চালু হয়েছিল।

হাইলাইট
  • Lava Storm Play 5G-হ্যান্ডসেটটি LPDDR5X RAM সমর্থন করবে
  • হ্যান্ডসেটটি UFS 3.1 স্টোরেজ পেতে চলেছে
  • Lava Storm Play 5G এবং Lava Storm Lite 5G-ফোনগুলি অ্যামাজনের মাধ্যমে কে
বিজ্ঞাপন

বাজেটের মধ্যে ভালো স্পেসিফিকেশনের ফোন নিয়ে আসা এখন যে কোনো কোম্পানির মূল লক্ষ্য, লাভা কোম্পানিও সেখানে পিছিয়ে নেই। 2023সালের ডিসেম্বর মাসে ভারতে Lava Storm 5G-হ্যান্ডসেটটি উন্মোচিত হয়েছিল, বর্তমানে কোম্পানি এই দুর্দান্ত স্মার্টফোনটির লাইনআপটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার সাথে তারা Lava Storm Play 5G এবং Storm Lite 5G-ফোনটিগুলি যুক্ত করবে। Lava Storm 5G হ্যান্ডসেটটি MediaTek Dimensity-এর চিপসেট, 6.78-ইঞ্চির fullHD+ কার্ভড ডিসপ্লে, 50-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং 5000mAh-এর ব্যাটারীর সাথে এসেছিল। বর্তমানে কোম্পানি আসন্ন Lava Storm Play 5G এবং Storm Lite 5G-ফোনগুলোর মূল ফিচার এবং উপলব্ধতা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে।

Lava Storm Play 5G এবং Lava Storm Lite 5G-এর ভারত লঞ্চ:

লাভা কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা খুব শীঘ্রই Lava Storm Play 5G এবং Lava Storm Lite 5G-ফোনগুলি ভারতে লঞ্চ করবে। কোম্পানি সাংবাদিক বৈঠক করে সেই বিষয়ে নিশ্চিত করেছে। ফোনগুলি দেশের বাজারে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন এবং লাভা ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে গ্রাহকরা কিনতে পারবেন।

লাভা কোম্পানির Lava Storm 5G-হ্যান্ডসেটটি দেখে অনুমান করাই যায় যে, আসন্ন Lava Storm Play 5G-ফোনটিও প্রসেসর হিসেবে MediaTek Dimensity-এর প্রসেসর পাবে। তবে এটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা ভারতের বাজারে MediaTek Dimensity 7060 SoC-এর সাথে উন্মোচিত হতে চলেছে। এটিতে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ যুক্তকরা হয়েছে।

উপরোক্ত তথ্যগুলি ছাড়া এখনো পর্যন্ত আর কোনো তথ্য,যেমন- সঠিক লঞ্চের তারিখ, বিস্তারিত স্পেসিফিকেশন, ও দাম সংক্রান্ত কোনো কিছুই কোম্পানী জানায়নি। তবে মনে করা হচ্ছে, আসন্ন কিছু সপ্তাহেই আমরা এগুলো জানতে পারব।

ভারতে Lava Storm 5G হ্যান্ডসেটটির দাম এবং ফিচার:

Lava-কোম্পানি 2023 সালের ডিসেম্বর মাসে Lava Strom 5G ফোনটিকে কম দামের মধ্যে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ করেছিল। এটি 5G সহ একটি মাত্র 8জিবি+128জিবি RAM ও স্টোরেজ বিকল্পের সাথে এসেছিল, যার দাম ছিল 13,499 টাকা। ফোনটি গেল-গ্রিন এবং থাণ্ডার-ব্ল্যাক রঙের বিকল্পে বাজারে এসেছিল। ফোনটি তখন MediaTek Dimensity 6080 SoC পেয়েছিল কিন্তু এটি 1 বছরের আপগ্রেড সহ Android 13-দ্বারা চালিত হয়ে এসেছিল। সবথেকে উল্লেখ্যযোগ্য বিষয় হলো সাশ্রয়ী দামের মধ্যে একটি 5000mAh ব্যাটারী যোগ করা, যেটি 33W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। হ্যান্ডসেটটির ফিঙ্গারপ্রিন্ট-সেন্সর, ভলিউম বোতাম, বাম দিকে ডেডিকেটেড সিমকার্ড স্লট দেখা যায়। এতে ফেস-আনলকের সুবিধাও দেওয়া আছে।

ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শুটার। এটিতে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ও আছে।
120Hz রিফ্রেস-রেটের সাথে একটি 6.78ইঞ্চির fullHD+ IPS 2.5D ডিসপ্লে দিয়ে কোম্পানি বুঝিয়ে দিয়েছিল যে তারা ফোনটির গুণমানের সঙ্গে কোনো আপস করবে না। এটি গেমারদের অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। বেশ কিছু গুগুলের অ্যাপ ছাড়া ফোনটিতে আর কোনো অ্যাপ দেওয়া হয়নি। ফোনটি 5G, WiFi, ব্লুটুথ 5.0, GPRS, OTG, GLONASS, একটি 3.5মিমির অডিও জ্যাক এবং USB Type-C-এর সংযোগ ব্যবস্থা নিয়ে এসেছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »