Lava Storm Play 5G ও Storm Lite 5G জুন 13 ভারতে লঞ্চ হবে। দুই স্মার্টফোনেই ডাইমেনসিটি প্রসেসর থাকবে।
Photo Credit: Lava/Amazon
Lava Storm Play 5G আকর্ষণীয় ডিজাইনে সজ্জিত
Lava Storm 5G সেই 2023 সালের ডিসেম্বরে লঞ্চ করা হয়েছিল। এবার দেড় বছরের বেশি সময় পর, বেস মডেলকে সঙ্গ দিতে Lava Storm Play 5G এবং Storm Lite 5G ভারতের বাজারে পা রাখতে চলেছে। কোম্পানি উত্তেজনা বাড়িয়ে নতুন স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে এবং ডিজাইনের পাশাপাশি ক্যামেরা বিভাগের ফিচার্সও প্রকাশ করেছে। Storm Lite 5G মডেলটিতে MediaTek Dimensity 6400 চিপসেট থাকবে বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কোম্পানির তরফে আগেই নিশ্চিত করা হয়েছিল যে, Storm Play 5G ফোনটি MediaTek Dimensity 7060 প্রসেসর অফার করবে।
অ্যামাজনের একটি লাইভ মাইক্রোসাইট অনুসারে, Lava Storm Play 5G এবং Storm Lite 5G জুন 13 দুপুর বারোটায় ভারতে লঞ্চ হবে। ফোনগুলি ওই ই-কমার্স সাইটের পাশাপাশি লাভা ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। লাভা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Storm Play 5G মডেলটি MediaTek Dimensity 7060 চিপ থাকবে। ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করবে। আর এখন আমাজনের মাইক্রোসাইট প্রকাশ করেছে যে, Storm Lite 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 চিপসেট অফার করবে।
কোম্পানি দাবি করছে, Lava Storm Lite 5G ভারতের প্রথম স্মার্টফোন হবে যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর থাকবে। অন্যদিকে, Storm Play 5G হবে বিশ্বের প্রথম হ্যান্ডসেট যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7060 প্রসেসর ব্যবহার হবে। লাভার উভয় হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু ফোনগুলিতে কোন সেন্সর ব্যবহার করা হবে তা টিজারে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
ডিজাইনের কথা বললে, Lava Storm Play 5G দেখতে দারুণ আকর্ষণীয়। পিছনের প্যানেল জুড়ে উপরের দিকে একটি সামান্য উঁচু অনুভূমিক ব্যান্ড দেখা যাচ্ছে, যা গুগলের পিক্সেল ফোনের ক্যামেরা বারের মতো। উপরের বাম কোণে দুটি ক্যামেরা সেন্সর উল্লম্বভাবে সাজানো আছে, কারণ দ্বিতীয় সেন্সরটি ব্যান্ডের মধ্যে অবস্থান করছে। এর পাশে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট স্থাপন করা হয়েছে৷ ফোনটি নীল রঙে দেখানো হয়েছে।
অন্যদিকে, আমাজনের মাইক্রোসাইটে Lava Storm Lite 5G সোনালী রঙে দেখা গিয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে বর্গাকার আকৃতির মতো দেখতে আয়তাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। যার মধ্যে দুটি রিয়ার ক্যামেরা স্লট এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট স্থাপন করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Pad Ultra Set to Launch on September 29; Design, Key Specifications Revealed