Snapdragon 855 চিপসেট ব্যবহার করে লঞ্চ প্রথম স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 ডিসেম্বর 2018 13:21 IST
হাইলাইট
  • মঙ্গলবার লঞ্চ হয়েছে Lenovo Z5 Pro GT
  • এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট
  • এই প্রথম Snapdragon 855 চিপসেট ব্যবহার করে কোন স্মার্টফোন লঞ্চ হল

Lenovo Z5 Pro GT তে থাকছে Snapdragon 855 চিপসেট

মঙ্গলবার লঞ্চ হয়েছে Lenovo Z5 Pro GT। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট। 5G কানেক্টিভিটি সহ গত অক্টোবরে এই চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এই প্রথম Snapdragon 855 চিপসেট ব্যবহার করে কোন স্মার্টফোন লঞ্চ হল। Snapdragon 855 চিপসেটে থাকছে 7Nm প্রসেস। এর সাথেই Lenovo Z5 Pro GT তে থাকছে 12GB RAM। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। পরিবর্তে ফোনের স্লাইডারে থাকছে সেলফি ক্যামেরা আর ইনফ্রারেড ফেস আনলক সেন্সার। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Lenovo Z5 Pro GT।

 

আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play

Lenovo Z5 Pro GT এর দাম

চিনে Lenovo Z5 Pro GT এর দাম শুরু হচ্ছে 2,698 ইউয়ান (প্রায় 27,700 টাকা)। টপ ভেরিয়েন্টের দাম 4,398 ইউয়ান (প্রায় 45,100 টাকা)। টপ ভেরিয়েন্টে রয়েছে 12GB RAM আর 512 GB স্টোরেজ। জানুয়ারি মাসে এই ফোন বিক্রি শুরু হবে।

 

আরও পড়ুন: বরফের উপরে খেলা যাবে PUBG, এই সপ্তাহেই আসছে আপডেট

Lenovo Z5 Pro GT স্পেসিফিকেশান

ডুয়াল সিম Lenovo Z5 Pro GT তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ZUI 10.0 স্কিন। Lenovo Z5 Pro GT তে থাকছে 6.39 ইঞ্চি বেজেল লেস Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 512 GB পর্যন্ত স্টোরেজ।

আরও পড়ুন: Asus ZenFone Max Pro M2 রিভিউ

 

ছবি তোলার জন্য Lenovo Z5 Pro GT তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 16MP Sony IMX519 প্রাইমারি সেন্সার আর 24MP Sony IMX576 সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে স্লাইডারের নীচে থাকছে একটি 16 MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Lenovo Z5 Pro GT তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C পোর্ট। ফেস আনলকের জন্য এই ফোনে বিশেষ ইনফ্রারেড সেন্সার ব্যবহার হয়েছে। Lenovo Z5 Pro GT এর ভিতরে থাকছে 3,350 mAh ব্যাটারি।

Advertisement

 

আরও পড়ুন: Asus ZenFone Max  M2 রিভিউ

 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 24-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3350mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.