32MP সেলফি ক্যামেরা আর ডুয়াল ডিসপ্লে সহ লঞ্চ হল LG G8X ThinQ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 সেপ্টেম্বর 2019 13:16 IST
হাইলাইট
  • সম্প্রতি বার্লিনে লঞ্চ হয়েছে LG G8X ThinQ
  • এই ফোনে দুটি ডিসপ্লে থাকছে
  • ফোনের ভিতরে Snapdragon 855 চিপসেট থাকছে

LG is looking to offer a different solution to those looking for foldable smartphones

Photo Credit: LG

Galaxy Fold লঞ্চ করে স্মার্টফোন জগতে ঝড় তুলতে চাইছে Samsung। ঠিক সেই সময় সম্পূর্ণ উলটো রাস্তায় হেঁটে ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করল LG। সম্প্রতি বার্লিনে IFA 2019 ইভেন্টে লঞ্চ হয়েছে LG G8X ThinQ। এই ফোনে দুটি ডিসপ্লে থাকছে। এই প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করল LG।

LG G8X ThinQ ফোনে একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকছে। USB Type C পোর্টের মাধ্যমে এই ডিসপ্লে কানেক্ট করা যাবে। এই ফোনে দুইটি ডিসপ্লের সাইজ 6.4 ইঞ্চি। FHD+ রেসোলিউশন থাকছে এই দুই ডিসপ্লেতে। এই দুই ডিসপ্লে পাশাপাশি থাকলে অনেকটা ফোল্ডেবেল ফোনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনের পাশে হিঞ্জ ব্যবহার করে 360 ডিগ্রি ঘুতিয়ে ফেলা যাবে সেকেন্ডারি ডিসপ্লে। কোম্পানি জানিয়েছে ডুয়াল ডিসপ্লের জন্য এই ফোনে খুব সহজে মাল্টিটাস্কিং করা যাবে।

Advertisement

LG G8X ThinQ স্পেসিফিকেশন

LG G8X ThinQ ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকছে। সেখানে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

LG G8X ThinQ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকছে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভালো ছবি তুলতে পারবে এই ফোনের ক্যামেরা।

Advertisement

LG G8X ThinQ ফোনে থাকছে একটি Snapdragon 855 চিপসেট, 6GB RAM। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। ভালো অডিও আউটপুটের জন্য LG G8X ThinQ ফোনে থাকছে 32 বিট হাই-ফাই কোয়াড ড্যাক। Meridian Audio এই ড্যাক টিউন করেছে। থাকচজে দুটি 1.2W আপিকার।

2019 সালে বিক্রি শুরু হবে LG G8X ThinQ। ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: IFA 2019, LG G8X ThinQ, LG Dual Screen
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  2. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  3. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  4. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  5. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  6. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  7. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  8. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  9. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  10. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.