iPhone X এর থেকেও বেশি দামে লঞ্চ হল LG Signature Edition (2018)

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2018 11:17 IST
হাইলাইট
  • LG Signature Edition (2018) এর দাম 1,999,800 ওন (প্রায় 1,23,000 টাকা)
  • গিয়েছে। 13 আগস্ট থেকে LG Signature Edition (2018) এর বিক্রি শুরু হবে
  • ফোনের সাথে একটি Bang & Olufsen (B & O) হেডফোন বিনামূল্যে দেবে কোম্পানি

Bang & Olufsen Beoplay H9i হেডফোন সহ LG Signature Edition (2018)

কোম্পানির প্রিমিয়াম সেগমেন্টে নতুন LG Signature Edition (2018) লঞ্চ করল LG। দক্ষিণ কোরিয়ায় এই স্মার্টফোন লঞ্চ হয়েছে। প্রিমিয়াম স্পেসিফিকেশান সহ এই ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে গ্রাহক চাইলে নিজের নাম ফোনের পিছনে খোদাই করে নিতে পারবেন। LG Signature Edition (2018) ফোনের সাথে একটি Bang & Olufsen (B & O) হেডফোন বিনামূল্যে দেবে কোম্পানি।

LG Signature Edition (2018) দাম

দক্ষিণ কোরিয়ায় LG Signature Edition (2018) এর দাম 1,999,800 ওন (প্রায় 1,23,000 টাকা)। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। 13 আগস্ট থেকে LG Signature Edition (2018) এর বিক্রি শুরু হবে। এই ফোনের সাথেই একটি Bang & Olufsen Beoplay H9i হেডফোন বিনামূল্যে দেবে কোম্পানি। এই হেডফোনের দাম প্রায় 43,000 টাকা।

LG Signature Edition (2018) স্পেসিফিকেশান

LG Signature Edition (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। LG Signature Edition (2018) ফোনে একটি 6 ইঞ্চি QHD+ OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। LG Signature Edition (2018) এর ভিতরে একটি Snapdragon 845 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে Adreno 630 GPU, 6GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য LG Signature Edition (2018) তে দুটি 16MP রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথেই ফোনের পিছনে একটি LED ফ্ল্যাশ দেখা যাবে। সেলফি তোলার জন্য LG Signature Edition (2018) তে একটি 8MP ক্যামেরা ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে একটি 3300 mAH ব্যাটারি ব্যবহার হয়েছে। এই ব্যাটারির সাথেই QuickCharrge 3.0 সাপোর্ট থাকবে।

কানেক্টিভিটির জন্য LG Signature Edition (2018) তে থাকবে 4g VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 5 LE, GPS, NFC, USB Type-C, and Wi-Fi 802.11 ac। IP68 সার্টিফায়েড LG Signature Edition (2018) এর ওজন 157 গ্রাম।

Advertisement

 

 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 16-megapixel
RAM 6GB
Storage 256GB
Battery Capacity 3300mAh
OS Android 8.0
Resolution 1440x2880 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: LG
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.