স্টাইলাস সাপোর্ট সহ লঞ্চ হল LG Stylo 6

মঙ্গলবার বাজারে এসেছে LG Stylo 6। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে থাকছে স্টাইলাস সাপোর্ট।

স্টাইলাস সাপোর্ট সহ লঞ্চ হল LG Stylo 6

LG Stylo 6

হাইলাইট
  • লঞ্চ হল LG Stylo 6
  • থাকছে Helio P35 সাপোর্ট
  • স্টাইলাস সাপোর্ট থাকছে
বিজ্ঞাপন

মঙ্গলবার বাজারে এসেছে LG Stylo 6। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে থাকছে স্টাইলাস সাপোর্ট। গত সপ্তাহে এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছিল।নতুন ফোনে থাকছে বড় ডিসপ্লে ও বড় ব্যাটারি। সঙ্গে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও স্টাইলাস সাপোর্ট।

LG Stylo 6-এর দাম

LG Stylo 6-এর দাম 219.99 মার্কিন ডলার (প্রায়, 16,000 টাকা)। যদিও মার্কিন মুলুকে 179.99 মার্কিন ডলারে এই ফোন বিক্রি শুরু হয়েছে। যদিও ভারতে এই ফোন লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

LG Stylo 6 স্পেসিফিকেশন

LG Stylo 6-এ থাকছে 6.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। এই ফোনে থাকছে MediaTek Helio P35 চিপসেট, 3GB RAM ও 64GB স্টোরেজ।

এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G, Wi-Fi, Bluetooth 5.0 ও USB Type-C পোর্ট থাকছে। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG Stylo 6-এর ওজন 219 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.80-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2460 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »