আজ পাওয়া যাচ্ছে LG W10 আর W30: কখন শুরু সেল?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2019 11:40 IST
হাইলাইট
  • LG W10 এর দাম 8,999 টাকা
  • LG W30 এর দাম 9,999 টাকা
  • দুপুর 12 টায় Amazon.in থেকে এই দুই ফোন বিক্রি শুরু হবে

LG W30 (বাঁ দিকে) আর LG W10 (ডান দিকে) ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে

বাজেট সেওগমেন্টের দখল নিতে গত মাসে ভারতে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে LG। এই ফোনগুলি হল LG W10, W30 আর W30 Pro। এর মধ্যে বুধবার পাওয়া যাবে LG W10 আর W30। এই দুটি ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলেন্স সাপোর্ট। সাথে থাকছে নাইট মোড, পোট্রেট, বোকেহ আর ওয়াইড অ্যাঙ্কেল মোড। W30 ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ। অন্যদিকে W10 ফোনে তুলনামুলক চওড়া নচ ব্যবহার করেছে LG। দুটি ফোনের ভিতরেই থাকছে 4,000 mAh ব্যাটারি।

LG W10 আর W30 এর দাম

LG W10 এর দাম 8,999 টাকা। LG W30 এর দাম 9,999 টাকা। আজ দুপুর 12 টায় Amazon.in থেকে এই দুই ফোন বিক্রি শুরু হবে।

Advertisement

Jio গ্রাহকরা এই ফোনগুলি কিনলে 4,950 টাকা ক্যাশব্যাক পাবেন। একাধিক রঙে পাওয়া যাবে LG W10, W30।

LG W10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম LG W10 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.19 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 32 GB স্টোরেজ।

Advertisement

LG W10 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য LG W10 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG W10 এর ওজন 164 গ্রাম।

LG W30 স্পেসিফিকেশন

ডুয়াল সিম LG W30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 3GB RAM আর 32 GB স্টোরেজ।

Advertisement

LG W30 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছেকটি 12 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য LG W30 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। LG W30 এর ওজন 172 গ্রাম।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Premium looks
  • Near-stock Android
  • Bad
  • Underwhelming processor
  • Slow autofocus, weak low-light camera performance
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
 
KEY SPECS
Display 6.26-inch
Processor MediaTek Helio P22
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.