স্মার্টফোনের জন্য 5G চিপসেট লঞ্চ করল MediaTek

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 ডিসেম্বর 2018 13:03 IST
হাইলাইট
  • সম্প্রতি নতুন 5G চিপসেট Helio M70 লঞ্চ করল MediaTek
  • 5G নেটওয়ার্ক না থাকলে এই চিপসেট 2G,3G ও 4G নেটওয়ার্কে ফিরে যাবে
  • সর্বোচ্চ 5Gbps স্পিডে ডাটা ট্রান্সফার হবে Helio M70 থেকে

MediaTek Helio M70 is part of the industry’s first wave of 5G multi-mode integrated baseband chipsets

সম্প্রতি নতুন 5G চিপসেট Helio M70 লঞ্চ করল MediaTek। চিনের গোয়াংঝৌ শহরে এই ইভেন্টে এই মোবাইল চিপসেট লঞ্চ হয়েছে। কয়েক মাস আগে তাইওয়ানে এক ইভেন্টে প্রথম সামনে এসেছিল Helio M70। 5G ছাড়াও  2G,3G ও 4G নেটওয়ার্কে কাজ করবে নতুন এই মোবাইল চিপসেট।

স্ট্যান্ডঅ্যালন আর্কিটেকচার, নন- স্ট্যান্ডঅ্যালন আর্কিটেকচার, 6GHz এর কম তরঙ্গদৈর্ঘ্য, হাই পাওয়ার ইউজার ইকুইপমেন্ট সহ সর আধুনিক 5G প্রযুক্তি কাজ করবে MediaTek Helio M70 চিপসেটে।

Advertisement

আরও পড়ুন: 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 855

তবে কোথাও 5G নেটওয়ার্ক না থাকলে এই চিপসেট নিজে থেকেই  2G,3G ও 4G নেটওয়ার্কে ফিরে যাবে। সর্বোচ্চ 5Gbps স্পিডে ডাটা ট্রান্সফার হবে Helio M70 থেকে। কোম্পানি জানিয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব ছোট জায়গাতে এই চিপসেট তৈরী করা যাবে। এই কারনে যে সব ফোনে Helio M70 ব্যবহার হবে আকারে তুলনামূলক ছোট হবে সেই স্মার্টফোনগুলি।

আগামী বছরের মধ্যে চিনে China Mobile এর সাথে হাত মিলিয়ে চিনে 5G নেটওয়ার্ক প্রসারে কাজ করবে MediaTek। তবে শুধু চিন নয়, একাধিক দেশে Huawei, Nokia, NTT Docomo এর সাথে হাত মিলিয়ে 5G নেটওয়ার্ক প্রসারে কাজ করবে MediaTek।

Advertisement

আরও পড়ুন: পরবর্তী OnePlus ফোনে থাকবে এই চিপসেট

এই ইভেন্টেই MediaTek Helio M70 চিপসেটের স্পেসিফিকেশান জানিয়েছে কোম্পানি। Helio M70 চিপসেটে 7Nm প্রসেস ব্যবহার করেছে MediaTek। এই চিপসেটের ভিতরে থাকছে ARM Cortex-A53 প্রসেসার, ডুয়াল ক্যামেরা সাপোর্ট আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MediaTek, MediaTek M70, 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.