Mediatek

Mediatek - ख़बरें

  • লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
    Vivo V80 FE প্রথমবার গিকবেঞ্চে দেখা গিয়েছে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও পারফরম্যান্স সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Vivo V80 ভারতীয় ভ্যারিয়েন্টে MediaTek MT6878 চিপসেট থাকবে, যা আসলে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর।হ্যান্ডসেটে 7.31 জিবি র‍্যাম দেখা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। পারফরম্যান্স নিয়ে বললে, ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 911 ও 3,041 পয়েন্ট স্কোর করতে পেরেছে। ডিভাইসটি Android 17 অপারেটিং সিস্টেমে চলবে বলে লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে।
  • Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
    Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার দুই ফোনে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। ফলে দাম যথাক্রমে 10,999 টাকা এবং 11,499 টাকায় নেমে আসবে। ফোনগুলি MediaTek Helio G81 প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। দুই ফোনই পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।
  • Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
    Moto G47 Power গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এই নতুন 5G স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, ও Dolby Atmos সাপোর্ট আছে। হ্যান্ডসেটে MediaTek Dimensity 6300 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকার সমান। এটি প্যানটোন নটিক্যাল ব্লু, প্যানটোন ক্যাপ্রি, এবং প্যানটোন ইমপেনেট্রেবল কালার অপশনে এসেছে।
  • ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
    Infinix GT 50 Pro বুধবার লঞ্চ হয়েছে ভারতে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা লিকুইড কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে। এতে শোল্ডার ট্রিগার বাটন থাকার ফলে শুধুমাত্র টাচস্ক্রিনের উপর নির্ভর থাকতে হবে না। গেম খেলার সময় অতিরিক্ত কন্ট্রোল পাওয়া যাবে। ফোনটি 69,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে উপলব্ধ। ফোনটি ভিডিও গেম কনসোলে রূপান্তরিত করা যাবে। 24,999 টাকার গেমিং অ্যাক্সেসরিজ ফ্রি-তে দিচ্ছে সংস্থা। বক্সের মধ্যে 10,999 টাকা দামের GT NX স্টেশন, 10,000 টাকার GT NX কন্ট্রোলার, ও 4,000 টাকার GT MagCharge কুলার অর্ন্তভুক্ত আছে।
  • Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
    Lava Aura Curve শীঘ্রই ভারতে আসছে। অফলাইন মার্কেটকে লক্ষ্য করে ফোনটিকে আনছে লাভা। এটি সংস্থার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখান থেকে স্পেসিফিকেশন, ডিজাইন, ফিচার্স, ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। এতে কার্ভড AMOLED ডিসপ্লে এবং একটি মিনি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। ডিভাইসটি রান করে MediaTek Dimensity 7100 প্রসেসরে৷ লাভার নতুন হ্যান্ডসেটে IP64 রেটিং, ক্লিন Android 16 OS, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং ডুয়াল স্পিকার রয়েছে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX752 মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং, ও 6,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত।
  • Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
    Tecno Spark 50S 5G ভারতে 19,999 টাকার স্পেশাল লঞ্চ প্রাইসে এসেছে। এতে প্রিমিয়াম ফোনের মতো লুকস আছে, যা নজর কাড়তে বাধ্য। এই ফোনে 6,500mAh ব্যাটারি ব্যাটারি, IP64 Pro রেটিং, 50 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি 5G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, 4x4 MIMO, AI নয়েজ ক্যান্সেলেশন, এবং 1.5 কিমি পর্যন্ত নো-নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার্সের সঙ্গে এসেছে। টেকনোর নতুন স্মার্টফোন অক্টোবর 20 থেকে বিক্রি হবে। এটি ফোনটি বার্গান্ডি রেড এবং ব্রিজ ব্লু রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
  • Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
    Oppo Find X10 ও Oppo Find X10 Pro Max ভারতে আসছে। ফ্ল্যাগশিপ ফোন দুটি অক্টোবর 22 অফিশিয়ালি লঞ্চ হবে। Oppo India তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Find X10 Pro Max মডেলের টাইটেনিয়াম গ্রে ও লুনা হোয়াইট কালারের ছবি প্রকাশ করেছে। এছাড়াও, তারা নিশ্চিত করেছে, এবার স্ট্যান্ডার্ড Find X10 মডেলের সঙ্গেও Hasselblad টেলিকনভার্টার কিট ব্যবহার করা যাবে। Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এটি 2nm MediaTek Dimensity 9600 Pro প্রসেসর ব্যবহার করেছে।
  • 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
    সেলের প্রথম দিন Oppo K14 Plus 5G ফোন 4,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। দাম 29,999 টাকা থেকে শুরু হলেও একাধিক ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ও UPI পেমেন্ট অ্যাপে 4,000 টাকা ছাড় মিলবে। 26,000 টাকার মধ্যে এই ফোনে 8,000mAh ব্যাটারি, 144Hz AMOLED স্ক্রিন, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও OIS ক্যামেরা মিলবে। ডিভাইসটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর, IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
    Oppo Find X10 Pro Max খুব শীঘ্রই ভারতে আসছে। দিল্লিতে মিডিয়াটেক টেক ডে ইভেন্টে বিষয়টি কনফার্ম করেছে কোম্পানি। এটি গ্লোবাল মার্কেটে Dimensity 9600 Pro প্রসেসর চালিত অন্যতম প্রথম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। গত মাসে ডিভাইসটি Oppo Find X10 ও Find X10 E-এর সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মিডিয়াটেকের অনুষ্ঠানে বিশেষভাবে Oppo Find X10 Pro Max এবং Dimensity 9600 Pro চিপসেটের কথা উল্লেখ করা হয়েছে। তাই মনে করা হচ্ছে, ফোনটির এ দেশে লঞ্চ নিশ্চিত। Find X10 লাইনআপের অন্য দুই ফোনও ভারতে আত্মপ্রকাশ করতে পারে। তবে সংস্থা এখনও কোনও মডেলেরই লঞ্চ ডেট ঘোষণা করেনি।
  • Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
    Vivo X Fold 6 ভারতে 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজে অপশনে লঞ্চ হয়েছে ও দাম 2,19,999 টাকা। এটি এ দেশে ভিভোর প্রথম ফোন, যেখানে Android 17-নির্ভর OriginOS 16 প্রি-ইনস্টলড আছে। ভিভোর নতুন ফোল্ডেবলে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর, 6,900mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এছাড়াও, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 4K Dolby Vision ভিডিও রেকর্ড সাপোর্ট থাকছে।
  • গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন
    এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। দাম 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে। Redmi Turbo 5 পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে অন্যতম সেরা ফোন। এতে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। দাম 41,999 টাকা থেকে স্টার্ট। OnePlus Nord 6 এই সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
    Samsung Galaxy M08 ও Galaxy F08 ভারতে লঞ্চ হয়েছে। ফোনগুলি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। দুই ফোনে 6.7 ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99+ প্রসেসর, ও 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। স্যামসাং উভয় মডেলে IP64 রেটিং ও 6,000mAh ব্যাটারি রেখেছে।
  • Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
    Redmi 17C 5G ভারতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লঞ্চ হয়েছে। এটি 6.9 ইঞ্চির ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনে IP64 রেটিং, 33W চার্জিং, Dimensity 6300 চিপসেট, এবং TÜV Rheinland সার্টিফিকেশন আছে। ফোনটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে উপলব্ধ হবে।
  • Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
    Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে উন্নত ভেপার চেম্বার কুলিং, MediaTek Dimensity 9500 প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে৷ ট্যাবগুলি কোয়াড স্পিকার, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের সঙ্গে এসেছে। Galaxy Tab S12 Ultra বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Tab S12 সিরিজের দাম 1,29,999 টাকা থেকে শুরু।
  • 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
    Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল ও প্রিজম ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও ভিভো এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি দেশের বাজারে Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চীনে MediaTek Dimensity 9500 Super চিপ, Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।

Mediatek - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »