108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 নভেম্বর 2019 18:05 IST
হাইলাইট
  • । Mi Note 10 এ থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ
  • । Mi Note 10 Pro তে থাকবে 8GB RAM + 256GB স্টোরেজ
  • এই দুই ফোনে থাকছে একটি 5,260 mAh ব্যাটারি

Mi Note 10 ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে

লঞ্চ হল Mi Note 10 আর Mi Note 10 Pro। বুধবার স্পেনে এই দুই ফোন লঞ্চ করেছে Xiaomi। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছিল Mi CC9 Pro। নাম বদলে Mi Note 10 নামে চিনের বাইরে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। মেমোরি আর স্টোরেজ ছাড়া Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনে কোন পার্থক্য থাকছে না। Mi Note 10 ফোনে থাকছে একটি OLED ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

Mi Note 10 আর Mi Note 10 Pro এর দাম

Mi Note 10 এর দাম 549 ইউরো (প্রায় 43,200 টাকা)। Mi Note 10 এ থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। Mi Note 10 Pro এর দাম 649 ইউরো (প্রায় 51,000 টাকা)। Mi Note 10 Pro তে থাকবে 8GB RAM + 256GB স্টোরেজ। 15 নভেম্বর থেকে স্পেনে এই ফোন বিক্রি শুরু হবে। ফ্রান্সে বিক্রি শুরু 18 নভেম্বর থেকে। জার্মানিতে 11 নভেম্বর থেকে Mi Note 10 আর Mi Note 10 Pro প্রি-অর্ডার শুরু হবে। এছাড়াও শীঘ্রই ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লাক্সামবার্গে এই দুই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।

Mi Note 10 আর Mi Note 10 Pro স্পেসিফিকেশন

Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ Super AMOLED কার্ভড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। Mi Note 10 Pro তে থাকবে 8GB RAM + 256GB স্টোরেজ। অন্যদিকে Mi Note 10 Pro তে থাকবে 8GB RAM + 256GB স্টোরেজ।

Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright HMX সেন্সর। এই ফোনের টেলি-ফটো ক্যামেরায় থাকছে 5x অপটিকাল জুম আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। যদিও ডিজিটাল জুম ব্যবহার করে 50x পর্যন্ত জুম করা যাবে। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা। পোট্রেট তোলার জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এই ক্যামেরা 50 মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে।  

Mi Note 10 আর Mi Note 10 Pro ফোনে থাকছে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 5,0, 3.5 মিমি অডিও পোর্ট, USB Type-C পোর্ট, GPS / A-GPS, Galileo, আর GLONASS।

Advertisement

আরও পড়ুন:

স্মার্টফোন আসক্তি কমানোর উপায় নিয়ে এল Xiaomi

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন

Advertisement

নভেম্বরে ভারতে আসছে Realme X2 Pro: লঞ্চের আগেই চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  2. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  3. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  4. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  5. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  6. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  7. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  8. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  9. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  10. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.