দুই দিন ব্যাক-আপ সহ বাজারে আসছে Moto G Fast

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মে 2020 16:41 IST

Moto G Fast-এ হোল--আঞ্চ ডিসপ্লে রয়েছে

Photo Credit: YouTube/ Umair's Wishlist

G সিরিজে আরও একটা স্মার্টফোন আনছে Motorola। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে Moto G Fast ফোনটি দেখা গিয়েছে। ভুল করে এই ভিডিও পোস্ট করার কিছু সময়ের মধ্যেই তা সরিয়ে নিয়েছে কোম্পানিটি। প্রোমোতে কোম্পানি জানিয়েছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

Moto G Fast নামের এই ফোনে থাকছে Qualcomm Snapdragon চিপসেট। সঙ্গে থাকবে 3GB RAM. ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা ও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে দিয়েছে সংস্থাটি।

ফোনের ডান দিকে থাকছে ভলিউম ও পাওয়ার বাটন। ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল থাকবে। কোম্পানির দাবি এক চার্জে দুই দিন চলবে Moto G Fast। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কোম্পানির লোগো থাকছে।

মার্কিন মুলকে 220 ডলারে (16,600 টাকা) এই ফোন লঞ্চ হতে পারে। 3GB RAM ছাড়াও 4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন বাজারে আসতে পারে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন লঞ্চ করতে পারে Motorola।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Moto G Fast, Moto G Fast specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.