Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 জুন 2026 11:42 IST
হাইলাইট
  • Moto G Max হাই-রেজোলিউশন 200MP ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনের সামনে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  • Moto G Max ফোনে IP66 + IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে

Moto G Max is equipped with a 200-megapixel OIS primary camera

Photo Credit: Motorola

Moto G Max আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। মোটোরোলার নতুন মিড-রেঞ্জ ফোনে বড় AMOLED ডিসপ্লে, প্রিমিয়াম ডিউরাবিলিটি, ও হাই-রেজোলিউশন 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি IP66, IP68, এবং IP69 রেটিংয়ের সাথে এসেছে। ফলে জল বা ধুলো ডিভাইসের অভ্যন্তরে ঢুকে কোনও ক্ষতি করতে পারবে না। Moto G Max মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 5G সাপোর্ট, Dolby Atmos, MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, স্টেরিও স্পিকার, ও 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম৷ এছাড়াও, NFC, eSIM, ও ফেস আনলক সাপোর্ট দেওয়া হয়েছে। মোটোরোলার নতুন ফোন Dimensity 6400 প্রসেসরে রান করে।

Moto G Max স্পেসিফিকেশন

মোটো জি ম্যাক্স ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল) অফার করে। স্ক্র্যাচ এবং অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Moto G Max ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ফিউ-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

মোটোরোলার নতুন ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট ব্যবহার করেছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যামর এবং 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত৷ সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে৷ হ্যান্ডসেটে 5,200mAh ব্যাটারি আছে, যা 33W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। ফোনটি 7.38 মিমি পুরু এবং ওজন 183 গ্রাম।

Moto G Max দাম

Moto G Max বর্তমানে ব্রাজিলে উপলব্ধ। ফোনটি 2,519,10 ব্রাজিলিয়ার রিয়েলে সে দেশে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,000 টাকার সমান। এটি 8 জিবি এবং 256 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে উপলব্ধ। মোটোরোলার এই ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গতকাল Motorola Edge 70 Pro+ ফোনের বিক্রি শুরু হয়েছে। লঞ্চ অফারে 3,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। এই ফোনে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 3.5x অপটিক্যাল জুম-সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স পাবে ইউজাররা। এটি 47,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। তবে Axis বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.