Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা

Moto G57 Power ভারতে নভেম্বর 24, সোমবার লঞ্চ হচ্ছে।

Moto G57 Power-এর দাম লঞ্চের এক দিন আগেই ফাঁস, খুব সস্তায় 7,000mAh ব্যাটারি এবং সুন্দর ক্যামেরা

Photo Credit: Motorola

Moto G57 Power comes with a 7,000mAh battery

হাইলাইট
  • Moto G57 Power আগামীকাল ভারতে লঞ্চ হবে
  • স্মার্টফোনটি 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসছে
  • Moto G57 Power এর মেইন ক্যামেরায় Sony LYT-600 সেন্সর থাকবে
বিজ্ঞাপন

Motorola আগামীকাল ভারতে Moto G57 Power লঞ্চের ঘোষণা করবে। কিন্তু অফিসিয়াল রিলিজের আগেই স্মার্টফোনটির দাম ফাঁস হয়েছে। এটি বাজারে সবচেয়ে কম দামের 7,000mAh ব্যাটারির ফোনগুলির মধ্যে একটি হতে চলেছে। ডিভাইসটি Snapdragon 6s Gen 4 চিপসেটে রান করবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। স্মার্টফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে ও সেখানে ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। Moto G57 Power-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 120 হার্টজ FHD ডিসপ্লে, 24 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম ধরে), 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা, Dolby Atmos, ডুয়াল স্টেরিও স্পিকার, ইত্যাদি।

Moto G57 Power এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস

টেক ব্লগার সঞ্জু চৌধুরি তাঁর X হ্যান্ডেলে ফোনটির দাম ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, Moto G67 Power 5G এর দাম 12,999 টাকা হবে। তবে এটি বেস মডেল নাকি টপ ভ্যারিয়েন্টের, তা উল্লেখ করা হয়নি। ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকার কথা আগেই নিশ্চিত করেছে কোম্পানি। এছাড়াও, ডিভাইসটি 256 জিবি স্টোরেজ ভার্সনে আসতে পারে।

Moto G57 Power স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটো জি57 পাওয়ার ভারতের প্রথম ফোন, যেখানে স্ন্যাপড্রাগন 6এস জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 8 জিবি ফিজিক্যাল র‍্যাম থাকলেও, র‍্যাম বুস্ট ফিচারের সাহায্যে 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা সম্ভব। পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি। এটি 60 ঘন্টা পর্যন্ত চলবে বলে দাবি করছে মোটোরোলা। ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Moto G57 Power এর সামনে 6.72 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1050 নিট ব্রাইটনেস (HBM) সমর্থন করে। স্ক্রিনে Corning Gorila 7i প্রোটেকশন রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ভিগান লেদার বা কৃত্রিম চামড়ার কভার রয়েছে। এটি তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে উপলব্ধ হবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির পিছনে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) প্রাইমারি ক্যামেরা,  8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং 3-ইন-ওয়ান লাইট সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির মান উন্নত করার টুল ইন-বিল্ট থাকবে।

আসন্ন ফোনটিতে Android 16 প্রি-ইনস্টলড থাকবে যা Android 17 ভার্সনে আপগ্রেড করার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। একটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। নতুন মডেলে MIL-810H স্ট্যান্ডার্ডের মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  2. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  3. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  4. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  5. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
  6. লঞ্চের আগেই OnePlus Nord CE 6 Lite এর দাম ও ফিচার্স সামনে এল, সেরা বাজেট ফোন হতে পারে
  7. OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
  8. গরমে সারাক্ষণ ফ্যান চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? জানলে চমকে উঠবেন
  9. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  10. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »