Moto G77 Power ফ্লিপকার্ট, অফলাইন দোকান, ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
Photo Credit: Motorola
Moto G77 Power has a 7,000mAh battery and 32-megapixel selfie camera
Moto G77 Power জুলাই 8 ভারতে লঞ্চ হতে চলেছে। Motorola গতকাল তাদের Moto G সিরিজের নতুন ফোনের লঞ্চের তারিখ, ডিজাইন, স্পেসিফিকেশন, ও বিভিন্ন ফিচার্স সামনে এনেছে। একইসাথে, কোম্পানি দামের রেঞ্জও প্রকাশ করেছে। Moto G77 Power এ দেশে তিনটি কালার অপশনে উপলব্ধ হবে। এটি বিশাল 7,000mAh ব্যাটারি, Dolby Atmos সাপোর্ট, 3.5 মিমি অডিও জ্যাকের সঙ্গে আসছে। এছাড়াও, মোটোরোলার আসন্ন স্মার্টফোনে ভেগান লেদার ফিনিশ এবং ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ডিভাইসের একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেই পেজে ফোনের সমস্ত তথ্য লিস্টেড আছে।
মোটোরোলার ভারতীয় শাখা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে Moto G77 Power জুলাই 9 লঞ্চ করার কথা জানিয়েছে। এটি ফ্লিপকার্ট, অফলাইন চ্যানেল, ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। স্মার্টফোনের সামনে 6.67 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকছে, যা HD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে।
মোটো জি77 পাওয়ার-এর স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে। এতে Sony LYTIA 600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রো গ্রেড প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দিতে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে।
সেলফি ও ভিডিয়ো কলের জন্য, মোটোরোলার নতুন ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা কনফার্মড করা হয়েছে। Moto G77 Power মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, হাই-রেজ অডিও সার্টিফিকেশন, ও 3.5 মিমি হেডফোন জ্যাক। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে, যা পরে Android 17 ভার্সনে আপগ্রেড করা হবে।
Moto G77 Power-এর দাম 30,000 টাকার নিচে রাখা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আগামীকাল Moto Pad 70 Pro ট্যাবলেটের প্রথম সেল অনুষ্ঠিত হবে। এটি গত শনিবার (জুন 27) ভারতে লঞ্চ হয়েছিল। ট্যাবটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হাই-পারফরম্যান্স এবং ফ্ল্যাগশিপ স্তরের ফিচার্স অফার করে। Moto Pad 70 Pro তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে।
ট্যাবের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 36,999 টাকায় এসেছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। কীবোর্ডের সঙ্গে 256 জিবি মডেলের দাম 45,999 টাকা রাখা হয়েছে। এতে Snapdragon 8s Gen 4 প্রসেসর, বিশাল 10,200mAh, 13 ইঞ্চির Dolby Vision ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, কোয়াড JBL স্পিকার, এবং 120 FPS গেমিং সাপোর্ট থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cyberpunk 2077 Has Sold 40 Million Copies, CD Projekt Red Confirms
Nokia 235 4G (2026), 215 4G (2026) Launched Alongside Nokia 210 4G, and 200 4G With AI Assistant Button
Samsung Galaxy S27 Ultra Battery Details Leaked; Could Top iPhone 18 Pro Max's Battery Capacity