Motorola-এর অবিশ্বাস্য স্লিম ফোনের সেল অবশেষে শুরু হল, 50MP সেলফি ক্যামেরা রয়েছে, পাবেন বিশেষ ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 ডিসেম্বর 2025 16:34 IST
হাইলাইট
  • Motorola Edge 70 মাত্র 5.99 মিমি পুরু
  • স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে
  • ফোনে IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং আছে

Motorola Edge 70 is India's only ultra-thin smartphone with three 50MP cameras

Photo Credit: Motorola

বড়দিনের আগেই Motorola Edge 70-এর সেল শুরু হল। এই মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিজাইন অবাক করার মতো। এটি স্রেফ 5.99 মিমি পুরু৷ অর্থাৎ হ্যান্ডসেটটি পেন্সিলের থেকেও পাতলা। এতে আল্ট্রা-স্লিম বডির পাশাপাশি একঝাঁক আকর্ষণীয় ফিচার্স আছে। ফোনে এয়ার ক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম এবং প্রিমিয়াম মেটাল ফ্রেম রয়েছে। Motorola Edge 70 মডেলে Dolby Atmos প্রযুক্তির স্পিকার, 68W ফাস্ট চার্জি, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, মোট চারটি ক্যামেরা, IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। চলুন ফোনটির দাম, সেল অফার, এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Motorola Edge 70 দাম ও অফার

Motorola Edge 70-এর দাম ভারতে 29,999 টাকা। ফোনটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে 2,448 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এটি প্যানটোন ব্রোঞ্জ গ্রীন, প্যানটোন গ্যাজেট গ্রে, ও প্যানটোন লিলি প্যাড রঙে কেনা যাচ্ছে।

স্পেসিফিকেশন ও অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, মোটোরোলা এজ 70-এর সামনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,712 x 1,220 পিক্সেল), ডলবি ভিশন, এবং HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মোটোরোলার নতুন ফোন Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। এটি তিনটি সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে।

Motorola Edge 70 চলে Snapdragon 7 Gen 4 প্রসেসরে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটিতে 5,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা 68W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

অন্য দিকে, ডিভাইসটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3-ইন-1 লাইট সেন্সর আছে। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে UHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Motorola Edge 70-এর ক্যামেরা সিস্টেমে AI ভিডিও এনহ্যান্সমেন্ট, AI অ্যাকশন শট,  এবং AI অ্যাডাপ্টিভ রেজোলিউশনের মতো বৈশিষ্ট্য মিলবে। এছাড়াও, 4,600 বর্গ মিলিমিটার ভ্যাপার কুলিং চেম্বার সিস্টেম, সার্কেল টু সার্চ, স্টেরিও স্পিকার, ও ডেডিকেটেড AI বাটন আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Ultra-slim and lightweight
  • Excellent in-hand comfort
  • Vibrant 120Hz pOLED display
  • IP68 + IP69 durability
  • Bad
  • No case in box
  • Heats up under load
  • Cameras struggle in low light
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4800mAh
OS Android 16
Resolution 1220x2712 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  2. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  3. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  5. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  6. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  7. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  8. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  9. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  10. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.