শিঘ্রই লঞ্চ হবে Motorola One Action, সামনে এল একাধিক তথ্য

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2019 12:20 IST
হাইলাইট
  • নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola
  • Motorola One Action ফোনে থাকছে Samsung exynos 9609 চিপসেট
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ

শিঘ্রই লঞ্চ হবে Motorola One Action

Photo Credit: Twitter/ Ishan Agarwal

সম্প্রতি লঞ্চ হয়েছিল Motorola One Vision। এবার নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। শিঘ্রই লঞ্চ হবে Motorola One Action। ইতিমধ্যেই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। সেখানে সামনে এসেছিল এই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন। Motorola One Action ফোনের ডিসপ্লের মাঝে থাকছে হোল পাঞ্চ আর ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল।

এবার টিপস্টার ইশান অগ্রবাল জানিয়েছেন দুটি রঙে লঞ্চ হবে Motorola One Action। সাদা ও নীলাভ সবুজ রঙে এই ফোন পাওয়া যাবে। ফোনের সামনে ও পিছন থেকে ছবিও প্রকাশ করেছেন ইশান।

Advertisement

গত মাসে Geekbench ওয়েবসাইটে Motorola One Action ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।

ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ। এই ফোনের পিছনে থাকতে পারে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Motorola One Action ফোনে থাকছে Samsung exynos 9609 চিপসেট। সাথে থাকছে 4GB পর্যন্ত  RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Motorola One Action ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Motorola One Vision
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.