Motorola One Power এ রয়েছে Snadragon 636 চিপসেট, ম্যাক্স ভিশান ডিসপ্লে আর 4850 mAh ব্যাটারি। অন্যদিকে Motorola One এ রয়েছে Snapdragon 625 চিপসেট আর 3000 mAh ব্যাটারি।
Motorola One Power (বাঁ দিকে); Motorola One (ডান দিকে)
লঞ্চ হল Motorola One আর Motorola One Power। এর মধ্যে Motorola One Power এ রয়েছে Snadragon 636 চিপসেট, ম্যাক্স ভিশান ডিসপ্লে আর 4850 mAh ব্যাটারি। অন্যদিকে Motorola One এ রয়েছে Snapdragon 625 চিপসেট আর 3000 mAh ব্যাটারি। Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হয়েছে এই দুটি স্মার্টফোন। অর্থাৎ Google সার্টিফায়েড এই ডিভাইসে লেটেস্ট স্টক Android থাকবে। এর সাথেই নতুন Android ভার্সান এলে শিঘ্রই এই ফোনে সেই আপডেট পৌঁছে যাবে।
ভারতে Motorola One Power এর দাম হতে চলেছে 14000 টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। অক্টোবর মাসে বাজারে আসবে এই ফোন।
Motorola One এর দাম 299 ইউরো (প্রায় 24,800 টাকা)। ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার একাধিক দেশে এই ফোন লঞ্চ হবে। তবে Gadgets 360 খবর পেয়েছে এই বছরের শেষে ভারতে আসতে পারে এই ফোন। দুটি ফোনেই এই বছরে Android Pie আপডেট চলে আসবে।
Motorola One এ রয়েছে একটি 5.9 ইঞ্চি ম্যাক্স ভিশান ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 625 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
![]()
Motorola One Power (বাঁ দিকে); Motorola One (ডান দিকে)
ছবি তোলার জন্য Motorola One এ থাকবে একটি ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একটি 3000 mAh ব্যাটারি।
Motorola One Power এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, আর 4850 mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে একটি 16MP+5MP ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের অন্য সব স্পেসিফিকেশান Motorola One ফোনের সাথে এক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale