48 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে Motorola One Vision, কবে লঞ্চ হবে এই ফোন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 মে 2019 17:53 IST
হাইলাইট
  • Motorola One Vision ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকবে Samsung Exynos 9610 চিপসেট
  • 15 মে ব্রাজিলের সাও পাওলো শহরে লঞ্চ হবে এই স্মার্টফোন

Motorola One Vision ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা

Photo Credit: Twitter / Sudhanshu1414

Motorola One সিরিজে আসতে চলেছে নতুন স্মার্টফোন। নতুন Motorola One Vision ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি 21:9 ডিসপ্লে। আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Motorola One Vision ফোনে থাকবে Samsung Exynos 9610 চিপসেট। 15 মে ব্রাজিলের সাও পাওলো শহরে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola। তবে ভারতে কবে এই ফোন আসবে তা জানা যায়নি।

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকতে পারে একটি 6.2 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9610 চিপসেট, 3GB/4GB RAM আর  32GB/64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

নীল ও সোনালি রঙে পাওয়া যাবে Motorola One Vision। ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। চিনে Motorola P40 নামে লঞ্চ হতে পারে এই ফোন। Motorola P40 ফোনে থাকতে পারে Snapdragon 675 চিপসেট। দুটি ফোনের বাকি সব স্পেসিফিকেশন এক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.