ফোল্ডেবেল ডিসপ্লে সহ ফিরছে আইকনিক Motorola Razr, কবে লঞ্চ হবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 অক্টোবর 2019 12:44 IST
হাইলাইট
  • Motorola Razr এ ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে
  • প্রিমিয়াম সেগমেন্টে এই ফোন লঞ্চ হবে
  • এছাড়াও Motorola One Macro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে

Motorola Razr এ থাকছে ফ্লিপ ডিজাইন

Photo Credit: Yanko Design

অনেক দিন ধরেই ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন তৈরি করছে Motorola। Motorola Razr নামে লঞ্চ হতে পারে কোম্পানির প্রথম স্মার্টফোন। পুরনো Motorola  Razr এর মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে চলতি বছর শেষে লঞ্চ হবে ফোল্ডেবেল ডিসপ্লের Razr। এছাড়াও Motorola One Macro নামে একটি নতুন ফোন সামনে এসেছে। জানা গিয়েছে এই ফোনের সম্ভাব্য দাম, ফিচার আর স্পেসিফিকেশন।

Cnet এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের শেষে লঞ্চ হবে নতুন Motorola Razr। রিপোর্টে জানানো হয়েছে চলতি বছরে নতুন Razr লঞ্চ হলেও 2020 সালে এই ফোল্ডেবেল ফোন বিক্রি শুরু করবে Motorola। এই মুহুর্তে অন্য দুই ফোল্ডেবেল স্মার্টফোন Huawei Mate X আর Samsung Galaxy Fold লঞ্চ হওয়ার পরে বাজারে কেমন সাড়া ফেলে দেখে নিয়ে ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নামতে চাইছে Motorola।

2019 সালের ডিসেম্বর মাসে অথবা 2020 সালের জানুয়ারি মাসে 1,500 ইউরো (প্রায় 1,19,000 টাকা) দামে লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবেল Motorola Razr।

Motorola One Macro
ছবি: GSMArena

অন্যদিকে সম্প্রতি Motorola One Macro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের ট্রিপল ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সৌদি আরবে এই ফোনের দাম 899 সৌদি রিয়াল (প্রায় 16,900 টাকা)। কবে Motorola One Macro লঞ্চ হবে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  2. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  3. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  4. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  5. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  6. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  8. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  9. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  10. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.