শুক্রবার ভারতে ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি শুরু করছে Motorola

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 মে 2020 17:16 IST
হাইলাইট
  • Motorola Razr এ ফোল্ডেবেল ডিসপ্লে থাকছে
  • ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি
  • Snapdragon 710 চিপসেটের সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ

Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা

ইতিমধ্যেই ভারতে লঞ্চ হলেও লকডাউনের কারনে এতদিন বিক্রি শুরু হয়নি Motorola Razr। অবশেষে 8 মে, শুক্রবার ভারতে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি শুরু করছে Motorola। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। 2 এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। পরে এই ফোন বিক্রির দিন পিছিয়ে 15 এপ্রিল করেছিল কোম্পানিটি। কিন্তু লকডাউনের সময়সীমা পিছিয়ে যাওয়ার কারণে শুরু হয়নি বিক্রি। অবশেষে শুক্রবার এই ফোন বিক্রি শুরু হবে।  এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।

Motorola Razr (2019) এর দাম

Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে কালো রঙে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন। যদিও এখন শুধুই অরেঞ্জ ও গ্রিন জোনে ডেলিভারি হবে। রেড জোনের গ্রাহকরা এখনই অনলাইনে কেনাকাটা করতে পারবেন না।

Motorola Razr (2019) স্পেসিফিকেশন

Motorola Razr (2019) -এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

6,000 টাকা সস্তা হল OnePlus 7T Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Motorola Razr (2019) এ কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি। এই ফোনের ওজন  205 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  2. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  3. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  4. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  5. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  6. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  7. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  8. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  9. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  10. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.