Motorola Razr Fold: অনবদ্য ক্যামেরার সঙ্গে মোটোরোলার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল ভারতে
Motorola Razr Fold কোম্পানির প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোন। অর্থাৎ বইয়ের মতো মাঝখান দিয়ে খোলা এবং বন্ধ করা যায়। 1,49,999 টাকা থেকে শুরু হলেও 10,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার ফলে 1,39,999 টাকায় কেনা যাবে। ফোনটির সঙ্গে FIFA World Cup 26 কালেকশন এসেছে, যার ব্যাক প্যানেলের মাঝখানে থাকা ফিফা ওয়ার্ল্ড কাপের লোগোতে 24K গোল্ড প্লেটে ফিনিশিং আছে।