Motorola Razr(2019) –এ থাকছে কোন কোন সুবিধা, দাম কত, জেনে নিন আজই

ভারতে আসছে Motorola Razr (2019), তবে কবে লঞ্চ হবে, তা এখনও জানায়নি সংস্থা

Motorola Razr(2019) –এ থাকছে কোন কোন সুবিধা, দাম কত, জেনে নিন আজই

Motorola Razr (2019) ফোনটি দেখতে অনেকটা Motorola Razr-এর মতোই।

হাইলাইট
  • Motorola Razr (2019)-এর আমেরিকায় বিক্রি শুরু হবে ২০২০-এর ৯ জানুয়ারি
  • এই মুহুর্তে ভারতীয় বাজারে এর দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি
  • থাকছে octa-core Qualcomm Snapdragon 710 SoC,
বিজ্ঞাপন

এসে গেল Motorola Razr (2019)। বৃহস্পতিবার লস এঞ্জেলেসে একটি সাংবাদিক সম্মেলনে এই ফোল্ডিং স্মার্টফোনের উদ্বোধন কর লেনেভো। ফোনের নাম Motorola Razr। এই ফ্লেক্সিবেল ফোনটির অর্ধেকাংশ ভাঁজ করা যাবে। এছাড়াও ফোনটির সামনে রয়েছে একটি সেকেন্ডারি স্ক্রিন, যাকে বলা হয় Quick View external display, এর ফলে দ্রুত নোটিফিকেশন, মিউজিক, গুগুলসহ অন্যান্য সহায়তা পাওয়া যাবে এই ফোনে।

Motorola Razr (2019) price, sale date, India launch

সংস্থার তরফে জানানো হয়েছে, Motorola Razr (2019)-এর আমেরিকায় বিক্রি শুরু হবে ২০২০-এর ৯ জানুয়ারি। Verizon এর মাধ্যমে সেদেশে মিলবে এই ফোনটি, ২৬ ডিসেম্বর প্রি-অর্ডার শুরু হবে। Motorola Razr ভারতেও আসবে, এই মহুর্তে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। ভারতের ওয়েবসাইটের পেজে একটি রেজিস্ট্রেশন পেজ তৈরি করেছে সংস্থাটি, এর মাধ্যমে ফোনটির আডপেট জানতে পারবেন আগ্রহী ক্রেতারা।

Motorola Razr-এর দাম আমেরিকায় ১,৪৯৯.৯৯ ডলার বা ১,০৭,৪০০ ডলার।  এই মুহুর্তে ভারতীয় বাজারে এর দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তুলনামূকভাবে, Samsung Galaxy ফোনের দাম এই মুহুর্তে ১,৯৮০ ডলার বা ১,৪১,৭০০ ডলার আমেরিকার বাজারে এবং ১,৬৪,৯৯৯ টাকা ভারতীয় বাজারে।

Motorola Razr (2019) features, specifications

Motorola Razr (2019) ফোনটি দেখতে অনেকটা Motorola Razr-এর মতোই। এর মধ্যে রয়েছে সামনে বাঁকা অংশ, যাইহোক, সবকিছুরই সংস্কার করা হয়েছে। ফোনটিকে জল থেকে সুরক্ষারও ব্যবস্থা রয়েছে।  

নতুন  Motorola Razr-এর ডিসপ্লে থাকছে 6.2 ইঞ্চি, OLED HD+ (876x2142 pixels),সঙ্গে ২১:9 aspect ratio,যাতে ফোনটির অর্ধেকাংশ ভাঁজ করা যায়। ভাঁজ করা অবস্থায়, কুইক ভিউ ডিসপ্লের মাধ্যমে সেলফি, নোটিফিকেশন দেখা, মিউজিক , এবং আরও অনেক কিছুই অ্যাকসেস করা যাবে।

moto razr 2019 2 Motorola Razr 2019

Motorola Razr-এ থাকছে  ২১:9 aspect ratio

একটি বিবৃতিতে Motorola-এর তরফে বলা হয়েছে, “razr-এ থাকবে অ্যাডভান্সড ফ্লেক্সিবেল OLED screen স্ক্রিন প্রযুক্তি, এবং গ্রাউন্ডবেকিং হিঞ্জ পদ্ধতি, যার ফলে, সঠিকভাবে দুদিকেই ফ্ল্যাশের সুবিধা মিলবে”। তারা আরও জানিয়েছে, “এই কারিগরি প্রযুক্তি, ডিসপ্লেকে সুরক্ষা দেবে এবং আরও পাতলা এবং শক্তপোক্ত নকশা তৈরি হবে”।

Motorola রয়েছে একটি সিঙ্গেল 16-megapixel f/1.7 প্রাইমারি শ্যুটার, এটি ভাঁজ করা অবস্থায় সেলফি ক্যামেরার কাজ করবে,  প্রাইমারি শ্যুটার কাজ করবে ভাঁজ না করা অবস্থায়। অল্প আলোতে যাতে ভাল ছবি তোলা যায়, তারজন্য বান্ডেল্ড নাইট ভিশন মোডও রয়েছে। অল্প আলোতেও যাতে ভাল ছবি ওঠে, তারজন্য সবরকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Motorola Razr-এর ভিতরে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা, আসল ডিসপ্লে নচে দেখা যাবে সেটি। যখন আপনি ফোনটি ভাঁজ করতে চাননা, সেই সময় সেলফি তোলা যাবে এই ফোনে, অথবা সেলফি তোলার সময় স্ক্রিনটিতে আরও জায়গা পেতেও এটি কাজে আসবে।

সফটওয়ারের দিক থেকে, Motorola Razr-এ রয়েছে Android 9 Pie এবং যখন আপনি ফোনটি খুলবেন, সেই সময় সেকেন্ডারি স্ক্রিনে যা দেখবেন, সেটি মেইন ডিসপ্লেতেও দেখা যাবে।

এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং USB Type-C port। অন্যান্য স্পেশিফিকেনশনের সঙ্গে সঙ্গেই আপনি পাবেন octa-core Qualcomm Snapdragon 710 SoC, সঙ্গে থাকছে 6GB RAM এবং  2510mAh ব্যাটারি, যাতে রয়েছে 5W দ্রুত চার্জের ক্ষমতা, ছোটো এই ব্যাটারির এটাই দেখার যে, একবার চার্জ দিলে, সেটি একদিন যায় কিনা।

এটার খুব অল্প সম্ভাবনা, কারণ, এই ফোনের ব্যবহারকারীরা বেশীরভাগই সেকেন্ডারি ছোটো ডিসপ্লে ব্যবহার করবেন একাধিক কাজ করার জন্য, শুধুমাত্র যখন বড় স্ক্রিনের প্রয়োজন তখনই তাঁরা মেইন ডিসপ্লে ব্যবহার করবেন।

কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনের কোনও সিমকার্ডের জায়গা নেই, তবে এটি Esim সাপোর্ট করবে। অতিরিক্তভাবে, এতে থাকছে NFC সাপোর্ট, ব্লুটুথ 5.0, Wi-Fi 802.11ac, 4G LTE, এবং GPS.   Motorola Razr  ফোনটি ভাঁজ না করা অবস্থায় হবে 72x172x6.9mm, এবং ভাঁজ করা অবস্থায় 72x94x14mm. Motorola Razr 2019 ফোনটির ওজন হবে 205 grams

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »