ফোল্ডেবল ডিসপ্লে সহ ভারতে এল নতুন Motorola Razr

ভারতে লঞ্চ হল Motorola Razr (2019)। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

ফোল্ডেবল ডিসপ্লে সহ ভারতে এল নতুন Motorola Razr

Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা

হাইলাইট
  • 2 এপ্রিল বিক্রি শুরু হবে Motorola Razr (2019)
  • এই ফোনে ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে
  • 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চ হল Motorola Razr (2019)। বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর এক টিজার প্রকাশের পর অবশেষে ভারতে কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এল Motorola। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।

Motorola Razr (2019) এর দাম

Motorola Razr (2019) -এর দাম 1,24,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো রঙে এই ফোন নিয়ে এসেছে Motorola। 2 এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হবে।

Motorola Razr (2019) স্পেসিফিকেশন

Motorola Razr (2019) -এ একটি 6.2 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি 2.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

Motorola Razr (2019) এ কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 2,510mAh ব্যাটারি। এই ফোনের ওজন  205 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »