Motorola Signature ফোনের সরাসরি দাম কমার পাশাপাশি অ্যামাজনে 1,500 টাকা ব্যাংক ডিসকাউন্ট মিলছে।
Photo Credit: Motorola
Motorola Signature features a 50-megapixel selfie camera
Motorola Signature প্রিমিয়াম ফিচার্সের সাথে গত জানুয়ারিতে ভারতে এসেছিল। লঞ্চের তিন মাসের মধ্যে ফোনটির দাম একলাফে 7,000 টাকার বেশি সস্তা হয়েছে। মোটোরোলা সরাসরি দাম কমানোর পাশাপাশি, 1,500 টাকা ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এই স্মার্টফোনে সাশ্রয়ের অঙ্ক 8,500 টাকায় পৌঁছে যেতে পারে। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত। Motorola Signature মডেলের ব্যাক ও ফ্রন্টের চারটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। সংস্থা সাত মেজর Android আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। চলুন ফোনটির দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় Motorola Signature মডেলের বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছিল। ফোনটি বর্তমানে অ্যামাজনে 52,911 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 7,088 টাকা দাম কমেছে। ব্যাঙ্ক অফারে নির্বাচিত ক্রেডিট কার্ডে অতিরিক্ত 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। হ্যান্ডসেটটি মার্টিনি অলিভ ও কার্বন কালার অপশনে উপলব্ধ।
মোটোরোলা সিগনেচার 6.8 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, HDR10+, ও 6,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Victus 2 কভার দিয়েছে কোম্পানি।
এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা আছে। সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম এবং 100x হাইব্রিড জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Motorola Signature ফোনে 90W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 5,200mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে। এটি 10W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে, যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে।
এছাড়াও, মোটোরোলা সিগনেচার স্মার্টফোনে IP68 + IP69 স্টরের ধুলো ও জল প্রতিরোধী রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals