এটাই Nokia 1.3! লঞ্চের আগেই প্রকাশ্যে এল ছবি ও বিভিন্ন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 মার্চ 2020 18:29 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Nokia 1.3
  • এই ফোনে থাকবে 1GB RAM + 8GB স্টোরেজ
  • 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে

Nokia 1.3 ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার-ড্রপ নচ

Photo Credit: Twitter / @evleaks

শীঘ্রই বাজারে আসবে Nokia 1.3। এন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন নিয়ে আসবে HMD Global। অনেকেই বলছেন বৃহস্পতিবারেই এই ফোন বাজারে আসতে পারে। সেই খবর সত্যি হলে লঞ্চের কয়েক ঘণ্টা আগে Nokia 1.3 -র ছবি সামনে এল। করোনাভাইরাসের কারণে আগামীকাল এক অনলাইন ইভেন্ট থেকে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে ফিনল্যান্ডের কোম্পানিটি।

সম্প্রতি টুইটারে ইভান ব্লাস Nokia 1.3 -র ছবি ফাঁস করে দিয়েছেন। ছবিতে সামনে ও পিছন থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ থাকবে। ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। যদিও এই ফোন থেকে বাদ গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Nokia 1.3 -র ডান দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের উপরে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক। কালো রঙে এই ফোনের ছবি দেখা গিয়েছে।

চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে Nokia 1.3 লঞ্চের কথা শোনা গিয়েছিল। পরে করোনাভাইরাসের কারনে বছরের সবথেকে বড় মোবাইল ইভেন্ট বাতিল হয়েছিল। এই ফোনে থাকতে পারে 1GB RAM ও 8GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি। Android Pie (Go Edition)  অপারেটিং সিস্টেম সহ এই ফোন বাজারে আনতে পারে HMD Global।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, Nokia Mobiles, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.