লঞ্চ হল Nokia 2.1, Nokia 3.1 আর Nokia 5.1। মঙ্গলবার রাশিয়ার মস্কোতে এক ইভেন্টে এই তিনটি ফোন লঞ্চ করেছে Nokia।
নতুন Nokia 2 (2018) এ চলবে লেটেস্ট Android Oreo (Go Edition)
লঞ্চ হল Nokia 2.1, Nokia 3.1 আর Nokia 5.1। মঙ্গলবার রাশিয়ার মস্কোতে এক ইভেন্টে এই তিনটি ফোন লঞ্চ করেছে Nokia। লঞ্চ হওয়া নতুন ফোন তিনটি যথাক্রমে গত বছর লঞ্চ হওয়া Nokia 2, Nokia 3 আর Nokia 5 এর আপডেটে ভেরিয়েন্ট। এর মধ্যে Nokia 3.1 আর Nokia 5.1 এ থাকবে নতুন 18:9 ডিসপ্লে প্যানেল। যদিও Nokia 2.1 এ ব্যাবহার হয়েছে একটি 16:9 ডিসপ্লে। নতুন Nokia 3 (2018) আর Nokia 5 (2018) ফোনদুটি Google এর Android One প্রযেক্টের সাথে যুক্ত। আর নতুন Nokia 2 (2018) এ চলবে লেটেস্ট Android Oreo (Go Edition)।
ভারতে Nokia 2.1 এর দাম 6,999 টাকা। নীল/তামাটে, নীল/রুপালি, গ্রে/রুপালি এই তিনটু দুয়াল মেটালিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Nokia 2.1। আগামী জুলাই মাসে বিক্রি শুরু হবে এই ফোন।
ভারতের বাজারে 2GB RAM ভেরিয়েন্টের Nokia 3.1 এর দাম হবে 9,498 টাকা।এছাড়াও 3GB RAM ভেরিয়েন্টেও পাওয়া যাবে ফোনটি। নীল/তামাটে, নীল/ক্রোম, সাদা/ আয়রন এই তিনটি ডুয়াল মেটালিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Nokia 3.1। জুন মাস থেকেই বিক্রি শুরু হবে এই ফোন।
আর পরিশেষে 2GB RAM ভেরিয়েন্টের Nokia 5.1 এর ভারতে দাম হবে 12,499 টাকা। এই ফোনেও পাওয়া যাবে একটি 3GB RAM ভেরিয়েন্ট। জুলাই মাসে বিক্রি শুরু হবে নতুন Nokia 5.1।
Nokia 2.1 এ থাকবে Android Oreo (Go Edition)। এই ফোনে থাকবে একটি 5.5 ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Sanpdragon 425 চিপসেট এর সাথেই থাকবে 1GB RAM আর 4000 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
Nokia 2.1 এ রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 8GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
Nokia 3.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6750 চিপসেট আর 2GB/3GB RAM।
Nokia 3.1 এ রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 2990 mAh ব্যাটারি থাকবে Nokia 3.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
Nokia 5.1 চলবে লেটেস্ট Android Oreo 8.1 অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে 5.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর MediaTek MT6755S চিপসেট আর 2GB/3GB RAM।
Nokia 5.1 এ রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 3000 mAh ব্যাটারি থাকবে Nokia 5.1 এ। 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999