দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করল Nokia

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুন 2019 14:06 IST
হাইলাইট
  • মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Nokia 3.1 A আর Nokia 3.1 C
  • দুটি ফোনে একই স্পেসিফিকেশন থাকছে
  • তবে এই দুই ফোনের দাম জানা যায়নি

Nokia 3.1 A (বাঁ দিকে), Nokia 3.1 C (ডান দিকে)

বাজেট সেগমেন্টের দখল নিতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Nokia। মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Nokia 3.1 A আর Nokia 3.1 C। তবে নামে মিল থাকলেও Nokia 3.1 C আর Nokia 3.1 A এর সাথে এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Nokia 3.1 ফোনের স্পেসিফিকেশনে কোন মিল নেই।

Nokia 3.1 A আর Nokia 3.1 C এর দাম

কালো রঙে শুধুমাত্র Wallmart থেকে পাওয়া যাবে Nokia 3.1 A। অন্যদিকে ক্রিকেট ওয়্যারলেস স্টোর থেকে সাদা রঙে পাওয়া যাবে Nokia 3.1 C। 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই ফোন বিক্রি শুরু হবে।

Nokia 3.1 A আর Nokia 3.1 C স্পেসিফিকেশন

নাম ছাড়া Nokia 3.1 A আর Nokia 3.1 C ফোনে কোন পার্থক্য নেই। এক বিবৃতিতে HMD Global জানিয়েছে এই দুই ফোনে থাকছে 5.45  ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 439 চিপসেট। দুটি ফোনেই Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে 32GB স্টোরেজ।

Nokia 3.1 A আর Nokia 3.1 C ফোনে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে  8 মেগাপিক্সেল ক্যামেরা। মোশন ফটো নামে একটি বিশেষ ফিচার থাকছে এই দুই ফোনে। এই ফিচারে ছবি তুলতে শাটার বাটন প্রেস করলেই একটি ছোট ভিডিও সেভ হয়ে থাকবে।

 
KEY SPECS
Display 5.45-inch
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 2990mAh
OS Android 9 Pie
 
NEWS
KEY SPECS
Display 5.45-inch
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 2990mAh
OS Android 9 Pie
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.