Nokia 6.1 Plus লঞ্চ শুধুই এখন সময়ের অপেক্ষা

Geekbench এ দেখা গিয়েছে Nokia 6.1 Plus এ থাকবে অক্টাকোর Qualcomm Snapdragon 636 চিপসেট আর 4GB RAM। Nokia 6.1 Plus এ চলবে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।

Nokia 6.1 Plus লঞ্চ শুধুই এখন সময়ের অপেক্ষা

Nokia X6

হাইলাইট
  • ওয়েবসাইট Geekbench এ সম্প্রতি Nokia 6.1 Plus ফোনটি দেখা গিয়েছে
  • Nokia 6.1 Plus এ থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট
  • Nokia 6.1 Plus এ চলবে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম
বিজ্ঞাপন

 

জনপ্রিয় বেঞ্জমার্ক ওয়েবসাইট Geekbench এ সম্প্রতি Nokia 6.1 Plus ফোনটি দেখা গিয়েছে। সেখানে জানা গিয়েছে Nokia 6.1 Plus এ থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট। মে মাসে চিনে Nokia X6 ফোনটি লঞ্চ হয়েছিল। নতুন Nokia 6.1 Plus ফোনটি এই ফোনের গ্লোবাল ভার্সান হতে চলেছে বলে মনে করছেন টেক গুরুরা। ইতিমধ্যেই Bluetooth সার্টিফিকেশান ওয়েবসাইতে এই ফোন দেখা গিয়েছে। 19 জুলাই হংকং এ Geekbench এ দেখতে পাওয়া এই ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পরেই বিশ্বের অন্যান্য দেশে এই ফোন লঞ্চ হবে।

Geekbench এ দেখা গিয়েছে Nokia 6.1 Plus এ থাকবে অক্টাকোর Qualcomm Snapdragon 636 চিপসেট আর 4GB RAM। Nokia 6.1 Plus এ চলবে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই বেঞ্চমার্ক ওয়েবসাইটে সিঙ্গেল কোর  পারফর্মেন্সে 1,332 আর মাল্টিকোর পারফর্মেন্সে 4,903 স্কোর করেছে।

এই স্পেসিফিকেশান মে মাসে চিনে লঞ্চ হওয়া Nokia X6 ফোনের সাথে হুবহু মিলে যাচ্ছে। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন কিনতে পাওয়া যায়। চিনে Nokia X6 এর দাম 1,299 ইউয়ান (প্রায় 13,300 টাকা)। ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

Nokia-র লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  2. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  3. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  4. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  5. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  6. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  7. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  8. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  9. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
  10. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »