আজ ভারতে আসছে Nokia 6.2: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 অক্টোবর 2019 10:03 IST
হাইলাইট
  • Nokia 6.2 ফোনের দাম 199 ইউরো
  • Amazon থেকে এই ফোন পাওয়া যাবে
  • শুক্রবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন

Nokia 6.2 ফোনে Snapdragon 636 চিপসেট থাকছে

সেপ্টেম্বর মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Nokia 6.2। শুক্রবার ভারতে এই ফোন লঞ্চ করবে HMD Global। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে। বিশ্ব বাজারে লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল শীঘ্রই এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে।

আউটগোয়িংয়ের ভোগান্তি পোহাতে হবে না সব Jio গ্রাহককে: আপনি কোন দলে?

Nokia 6.2  এর দাম

Nokia 6.2 এর দাম 199 ইউরো (প্রায় 15,800 টাকা)। শুক্রবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Nokia 6.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 6.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5

কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, HMD GLobal
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.