লঞ্চের আগের জেনে নিন Nokia 8.1 ফোনের দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 নভেম্বর 2018 16:11 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হওয়া Nokia X7 ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট Nokia 8.1
  • ভারতে 23,999 টাকা থেকে Nokia 8.1 ফোনের দাম শুরু হবে
  • Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট

নভেম্বরে ভারতে লঞ্চ হবে Nokia 8.1

এখনও লঞ্চ হয়নি Nokia 8.1। লঞ্চের আগেই Google সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গিয়েছে এই ফোন। সম্প্রতি এক বেঞ্চমার্ক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে নতুন Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

গত মাসে চিনে লঞ্চ হওয়া Nokia X7 ফোনটি বিশ্ব বাজারে Nokia 7.1 Plus নামে লঞ্চ হওয়ার কথা ছিল। এখন নতুন রিপোর্টে জানা গিয়েছে বিশ্ব বাজারে এই ফোন Nokia 8.1 নামে লঞ্চ হবে। চীনের বাইরে যে দেশগুলিতে এই ফোন লঞ্চ হবে তার মধ্যেই অন্যতম ভারত।  লঞ্চের আগেই ভারতে Nokia 8.1 ফোনের দাম জানা গেল।

Advertisement

ভারতে Nokia 8.1 ফোনের দাম

ভারতে 23,999 টাকা থেকে Nokia 8.1 ফোনের দাম শুরু হবে। চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।

Nokia 8.1 স্পেসিফিকেশান (প্রত্যাশিত)

Advertisement

ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia 8.1 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia 8.1 ফোনের বডি।

Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia X7, Nokia X7 Price, Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.