আরও সস্তা হল Nokia 8.1, নতুন দাম দেখে নিন

26,999 টাকায় লঞ্চ হয়েছিল NoKia 8.1। সেই ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম কমে হল 15,999 টাকা।

আরও সস্তা হল Nokia 8.1, নতুন দাম দেখে নিন

Nokia 8.1 ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে

হাইলাইট
  • Nokia 8.1 ফোনে রয়েছে HDR 10 ডিসপ্লে
  • ফোনের ভিতরে Snapdragon 710 চিপসেট রয়েছে
  • থাকছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ
বিজ্ঞাপন

26,999 টাকায় লঞ্চ হয়েছিল Nokia 8.1। সেই ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম কমে হল 15,999 টাকা। ইতিমধ্যেই Flipkart থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে। HMD Global এর তরফ থেকে Gadgets 360 কে জানানো হয়েছে পাকাপাকিভাবে সস্তা হয়েছে এই স্মার্টফোন। Nokia 8.1 ফোনে থাকছে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।

Nokia 8.1 এর দাম

লঞ্চের 4GB RAM / 64GB স্টোরেজে Nokia 8.1 এর দাম ছিল 26,999 টাকা। দাম কমে 15,999 টাকায় পাওয়া যাচ্ছে Nokia 8.1 ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। Nokia 8.1 কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 13,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে।

এর আগে জুন মাসে সস্তা হয়েছিল Nokia 8.1। সেই সময় সস্তা হয়েছিল এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। তবে এবার শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে।

Nokia 8.1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP Zeiss ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »