JioPhone কে টেক্কা দিতে Nokia ফিচার ফোনে পৌঁছাল WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 এপ্রিল 2019 09:43 IST
হাইলাইট
  • Nokia 8110 4G ফিচার ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে
  • Nokia 8110 4G ফোনেও KaiOS অপারেটিং সিস্টেম চলে
  • এই ফোনে Nokia Store থেকে WhatsApp ডাউনলোড করা যাবে

Nokia 8110 4G এর দাম 5,999 টাকা

হলুদ রঙ আর আকারের জন্য ‘বানান ফোন' নামে টেক দুনিয়ায় খ্যাত Nokia 8110 4G। Nokia –র এই ফিচার ফোনে রয়েছে 4G কানেক্টিভিটি। এবার ভারতে Nokia 8110 4G ফিচার ফোন থেকে WhatsApp ব্যবহার করা যাবে। Nokia Store থেকে এই ফোনে WhatsApp ডাউনলোড করতে হবে। JioPhone আর JioPhone 2 এর মতোই Nokia 8110 4G ফোনেও KaiOS অপারেটিং সিস্টেম চলে। গত বছর Jio –র দুটি ফিচার ফোনে WhatsApp সাপোর্ট পৌঁছেছিল। এবার Nokia 8110 4G ফিচার ফোনে পৌঁছাল WhatsApp।

2018 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হয়েছিল Nokia 8110 4G। গত বছর অক্টোবর মাসে ভারতে আসে এই ফোন। এবার Nokia 8110 4G ফোনে Nokia Store থেকে WhatsApp ডাউনলোড করা যাবে।

Nokia 8110 4G এর দাম ও স্পেসিফিকেশন

Nokia 8110 4G এর দাম 5,999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন।

ডুয়াল সিম  Nokia 8110 4G তে চলবে KaiOS অপারেটিং সিস্টেম। ফোনে রয়েছে একটি 2.45 ইঞ্চি QVGA কার্ভড ডিসপ্লে। ফোনেরভিতরে রয়েছে একটি Snapdragon 205 চিপসেট, 512MB RAM আর 4GB স্টোরেজ। তবে এই ফোনে microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Nokia 8110 4G তে রয়েছে একটি 2MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য  Nokia 8110 4Gতে রয়েছে 4G VoLTE সাথে hotspot, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 1,500 mAh ব্যাটারি।  Nokia 8110 4G ফোনের ওজন 117 গ্রাম।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যানে তালা, বাড়ল দৈনিক ডেটা ও আনলিমিটেড কলের খরচ
  2. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  4. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  5. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  6. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  7. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  8. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  9. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  10. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.