দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 অক্টোবর 2026 12:03 IST
হাইলাইট
  • Nothing Phone 4b লঞ্চ প্রাইসের তুলনায় 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে
  • সরাসরি দাম কমার পাশাপাশি ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে
  • Nothing Phone 4b-এর 6 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে অফার মিলছে

Nothing Phone 4b features the Glyph Bar interface on its back

Photo Credit: Nothing

বুধবার থেকেই শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল। ইতিমধ্যেই বিভিন্ন বাজেটের ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ফ্লিপকার্ট। তবে দিওয়ালি সেল লাইভ হওয়ার আগেই বাম্পার অফার মিলছে Nothing Phone 4b মডেলে। অফিশিয়াল লঞ্চ হওয়ার সময় যে দাম ছিল, স্মার্টফোনটি এখন তার থেকে 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। সরাসরি দাম কমানো ছাড়াও, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এই ফোনেও Nothing Phone 4a-এর মতো দেখতে ভার্টিক্যাল গ্লিফ বার আছে, যা 45টি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। এটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্সের সঙ্গে এসেছে।

Nothing Phone 4b পাওয়া যাচ্ছে 10,000 টাকা ছাড়ে

Nothing Phone 4b-এর বেস 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 29,999 টাকায় তালিকাভুক্ত আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। অর্থাৎ সরাসরি 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে অথবা নো কস্ট ইএমআই প্ল্যানে কিনলে 4,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ফলে দাম 25,999 টাকায় নেমে আসবে ও গ্রাহকদের মোট 10,000 টাকা সাশ্রয় হবে।

ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে 4,350 টাকা ক্যাশব্যাক আসবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ক্রেডিট কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গুগল পে, সুপারমানি, ফোনপে, পেটিএম, এবং ক্রেডের মাধ্যমে পেমেন্ট করলেও একই অঙ্কের ছাড় মিলবে।

Nothing Phone 4b কেন কিনবেন?

বর্তমানে স্মার্টফোন মার্কেটে যা ডামাডোল পরিস্থিতি, তাতে 25,999 টাকায় Nothing Phone 4b দুর্দান্ত ডিল। এতে Snapdragon 6 Gen 4 প্রসেসর পেয়ে যাচ্ছেন। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 6,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জারের মাধ্যমে 0-50 এবং 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 27 মিনিট ও 80 মিনিট সময় নেবে। ফোনটি সাদা, কালো, এবং নীল রঙে উপলব্ধ।

Nothing Phone 4b ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

নাথিং ফোন 4বি 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টলড আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সফটওয়্যার আপডেট দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  2. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  3. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  4. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  5. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  6. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  7. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  8. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  9. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  10. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.