অক্টোবরের শুরুতে চীনে লঞ্চের পর থেকে OnePlus 16 স্মার্টফোনের ভারতে আগমন নিয়ে জল্পনা চলছে।
Photo Credit: OnePlus
OnePlus 16 features a 200-megapixel triple rear camera setup
OnePlus 16 কি ভারতে আসবে? অক্টোবর 12 চীনে লঞ্চের পর থেকেই প্রশ্নটা ক্রেতাদের মধ্যে ঘোরাঘুরি করছে। উত্তর আমেরিকা ও ইউরোপে ব্যবসায় তালা ঝোলানোর কারণে ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোন শুধুমাত্র চাইনিজ মার্কেটে সীমাবদ্ধ থাকতে পারে জল্পনা শোনা যাচ্ছিল। কিন্তু নতুন রিপোর্টে ওয়ানপ্লাস ফ্যানদের মধ্যে আশা জাগাচ্ছে। সূত্র থেকে জানা গিয়েছে, ভারতে লঞ্চ নিয়ে নাকি ওয়ানপ্লাসের অন্দহমহলে আলোচনা চলছে। এ দেশে কেমন দাম হতে পারে, সে বিষয়েও তথ্য সামনে এসেছে। OnePlus 16 পূর্বসূরি OnePlus 15 মডেলের মতোই উচ্চ পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এটি ওয়ানপ্লাসের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন।
এক্সের একটি পোস্টে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, OnePlus 16 ভারতে লঞ্চ করার বিষয়ে মুম্বইয়ে বৈঠক করেছে ওয়ানপ্লাস ইন্ডিয়া। তাঁর আরও দাবি, অভ্যন্তরীণ স্তরে ফোনটির পরীক্ষা চলছে। আগে জানা গিয়েছিল, ভারত এবং আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলা OnePlus 16-এর তিনটি ভ্যারিয়েন্ট CPH2901, CPH2903, ও CPH2905 মডেল নম্বরের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।
প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতের স্মার্টফোন মার্কেটে কেমন পারফর্ম করছে, তার উপর ভিত্তি করে OnePlus 16-এর ভারতে লঞ্চের বিষয়টি মূল্যায়ন করছে সংস্থা। এখন ফোনে বেস মডেল চীনে 5,999 ইউয়ানে বিক্রি হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 85,500 টাকার সমান। তুলনাস্বরূপ, এ দেশে ফোনটির মূল্য 1.3 লক্ষ থেকে 1.4 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, ওয়ানপ্লাস 16 চাইনিজ ভার্সনে 6.59 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1-165 হার্টজ সিস্টেম রিফ্রেশ রেট, 185 হার্টজ গেমিং রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, এবং 3,840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করে। ডিসপ্লের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হোল-পাঞ্চ কাউটআউটের মধ্যে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ওয়ানপ্লাসের এই ফোনের পিছনে f/1.6 অ্যাপারচার ও OIS প্রযুক্তিসম্পন্ন 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশনের সঙ্গে 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার 8K 30fps ভিডিও শুট করার সুবিধা থাকছে।
ডিভাইসটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত লেটেস্ট Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার করে। ওয়ানপ্লাস 16 মডেলে 9,000mAh ব্যাটারি আছে, যার সাথে 100W ফাস্ট চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড 50W ওয়্যারলেস চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসে Android 17 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak