ফাঁস হয়ে যাওয়া এই ছবিতে দেখে নিন পরবর্তী OnePlus ফোনের ডিজাইন

ইন্টারনেটে হয়ত পরবর্তী OnePlus ফোনের ছবি ফাঁস হয়ে গেল। সম্প্রতি ফাঁস হওয়া এই ছবিতে মিটিং রুমে ডিজাইন বোর্ডে এই স্মার্টফোন দেখ গিয়েছে। একই ছবিতে কোম্পানির সিইও পিট লাউ এর হাতে দেখা গিয়েছে এই স্মার্টফোন।

ফাঁস হয়ে যাওয়া এই ছবিতে দেখে নিন পরবর্তী OnePlus ফোনের ডিজাইন

Photo Credit: Twitter/ Ishan Agarwal

ছবিতে মিটিং রুমে ডিজাইন বোর্ডে OnePlus এর পরবর্তী স্মার্টফোন দেখা গিয়েছে

হাইলাইট
  • আগামী বছরে প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus
  • ইন্টারনেটে হয়ত সেই ফোনের ছবি ফাঁস হয়ে গেল
  • ফাঁস হওয়া এই ছবিতে মিটিং রুমে ডিজাইন বোর্ডে এই স্মার্টফোন দেখ গিয়েছে
বিজ্ঞাপন

আগামী বছরের শুরুতেই প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus। এবার ইন্টারনেটে হয়ত সেই ফোনের ছবি ফাঁস হয়ে গেল। সম্প্রতি ফাঁস হওয়া এই ছবিতে মিটিং রুমে ডিজাইন বোর্ডে এই স্মার্টফোন দেখা গিয়েছে। একই ছবিতে কোম্পানির সিইও পিট লাউ এর হাতে দেখা গিয়েছে এই স্মার্টফোন। OnePlus 6T লঞ্চ ইভেন্টে কোম্পানি জানিয়েছিল 2019 সালের শুরুতেই বাজারে আসবে প্রথম 5G OnePlus স্মার্টফোন। তবে এই ফাঁ হওয়া ছবিটি 5G স্মার্টফোনের না হয়ে পরবর্তী 4G ফোন OnePlus 7 এর ছবিও হতে পারে।

 

আরও পড়ুন: 10GB RAM সহ ভারতে এল নতুন OnePlus

সম্প্রতি ইন্টারনেটে ইশান আগ্রওয়াল এইও ছবি প্রকাশ করেছেন। পোস্টে ইশান লিখেছেন ‘OnePlus 5G স্মার্টফোনের প্রথম ঝলক।' তবে আগ্রওয়াল জানিয়েছেন এখনও প্রোটাইপ স্তরে আছে এই ফোন। বোর্ডের ছবিতে লাল রঙে এই ফোন দেখা গেলেও পিটের হাতে এই ফোন সিলিওভার কালারে দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: কেন ছোট স্মার্টফোন তৈরী করে না OnePlus? জানালেন কোম্পানির সিইও

এই ছবিতে দেখা গিয়েছে কালো বৃত্তাকারের ভিতরে থাকবে ফোনের রিয়ার ক্যামেরা। তবে এই বৃত্তের মধ্যে কয়টি ক্যামেরা থাকছে এই ছবি দেখে তা বোঝা যাচ্ছে না। ফোনের পিছনের দিক  দিকের ডিজাইন কোম্পানির অন্য যে কোন ফোনের ডিজাইনের থেকে আলাদা। পিট লাউ এর হাতে যে ফোনটি দেখা গিয়েছে সেই ফোনেও একই ডিজাইন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই দুটি একই স্মার্টফোন।

তবে এটি কোন ফাইনাল ডিজাইন নয়, শুধুই একটি প্রোটোটাইপের ছবি। আগামী বছর প্রথম 5G স্মার্টফোন বাজারে আনবে OnePlus। প্রথম 5G ফোনের দাম কোম্পানির অন্যান্য ফোনের থেকে 200-300 ডলার বেশি হবে। সম্প্রতি এই সাক্ষাৎকারে এই কথা জানিয়েছিলেন OnePlus সিইও পিট লাউ।

 

আরও পড়ুন: পরবর্তী OnePlus ফোনে থাকবে এই চিপসেট

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »