নতুন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন OnePlus 6 গ্রাহকরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2018 13:10 IST
হাইলাইট
  • জুন মাসে OnePlus 6 ফোনে OxygenOS 5.1.8 সফটওয়্যার আপডেট এসেছিল
  • আপডেটের পর থেকে ফোনের ডিসপ্লে কাঁপতে শুরু করেছে
  • সরাসরি সূর্যের আলোর নীচে থাকলে এই সমস্যা দেখা যাচ্ছে

OnePlus is yet to issue a resolution for the display flickering on the OnePlus 6

জুন মাসে OnePlus 6 ফোনে OxygenOS 5.1.8 সফটওয়্যার আপডেট এসেছিল। এরপরে জুলাই মাসে এসেছিল OxygenOS 5.1.9 আপডেট। যদিও OxygenOS 5.1.8 আপডেটের পর থেকে ফোনের ডিসপ্লে কাঁপতে শুরু করেছে বলে অভিযোগ করেছিলেন একাধিক OnePlus 6 গ্রাহক। অ্যাডিপটিভ ব্রাইটনেস মোডে এই সমস্যা দেখা গিয়েছে। OnePlus 6 ফোনের গ্রাহকরা জানিয়েছেন দিনের আলোতে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্রাউজ করার সময় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

কোম্পানির ফোরামে এক গ্রাহক জানিয়েছেন এই আপডেটের পর থেকে OnePlus 6 ফোনে অটোমেটিক ব্রাইটনেস কাজ করছে না। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হচ্ছে OnePlus 6 গ্রাহকদের।

অন্য এক পোস্টে এক গ্ররাহক জানিয়েছেন শুধুমাত্র সরাসরি সূর্যের আলোর নীচে থাকলে OnePlus 6 ফোনের ডিসপ্লে কাঁপতে শুরু করে দিচ্ছে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই ফোনে মারাত্মক এই সমস্যা নিসন্দেহে গ্রাহকের কপালে ভাঁ ফেলেছে।

XDA ফোরামে এক পোস্টে জানানো হয়েছে একটি ‘বাগ’ এর জন্য এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। শুধুমাত্র স্ক্রিন ব্রাইটনেস 100 শতাংশে পৌঁছালেই এই সমস্যা দেখা যাচ্ছে। যদিও এই সমস্যা সম্পর্কে এখনো মুখ খোলেনি OnePlus।

এর আগেও OnePlus 6 ফোন সম্পর্কে একাধিক অভিযোগ করেছিলেন গ্রাহকরা। গত মাসে খুব জলদি ব্যাটারি শেষ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এই ফোনের বিরুদ্ধে। তবে শুধুমাত্র OnePlus 6 নয়, OxygenOS 5.1.8 আপডেটের পরে কোম্পানির অন্য দুই জনপ্রিয় ফোন OnePlus 3 ও OnePlus 3T ফোনের ব্যাটারি ব্যাক আপ উল্লখযোগ্যভাবে কমে গিয়েছিল বলে জানা গিয়েছে।  

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.