কবে বাজারে আসবে OnePlus 6T?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অগাস্ট 2018 18:08 IST
হাইলাইট
  • রাশিয়ায় OnePlus 6T এর সার্টিফিকেশান করেছে ECC
  • এই ফোনের দাম হতে পারে 550 মার্কিন ডলার (প্রায় 38,400 টাকা)
  • অক্টোবর মাসে লঞ্চ হবে নতুন OnePlus 6T

OnePlus 6 এর থেকে একটু ভালো স্পেসিফিকেশানে লঞ্চ হবে OnePlus 6T।

শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। ইতিমধ্যেই জানা গিয়েছে এই নেটওয়ার্ক কেরিয়ারের সাথে হাত মিলিয়ে মার্কিন দুনিয়ায় এই ফোন লঞ্চ হবে।। এই প্রথম কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে মার্কিন মুলুকে ফোন লঞ্চ করবে OnePlus। এবার ইউরেশিয়ান একনমিক কমিশানে (ECC) এই ফোন দেখা গেল। এর ফলে বিশেশজ্ঞরা মনে করছেন OnePlus 6T লঞ্চ এখন শুধুই সমুয়ের অপেক্ষা। আগে এক রিপোর্টে  জানা গিয়েছিল অক্টোবর মাসে লঞ্চ হবে নতুন OnePlus 6T। আগের বছরগুলিতে নভেম্বর মাসে বাজারে এসেছিল কোম্পানির T ভেরিয়েন্টের মডেলগুলি। লঞ্চের দিন যত এগিয়ে আসবে এই ফোন সম্পর্কে আরও খবর সামনে আসতে থাকবে।

রাশিয়ায় OnePlus 6T এর সার্টিফিকেশান করেছে ECC। সার্টিফিকেশানের সময় এই হ্যান্ডসেটের মডেল নম্বর ছিল A6013। TENAA তে OnePlus 6 সার্টিফিকেশানের সময় মডেল নম্বর ছিল A6000। PhoneCorridor নামে এক ওয়েবসাইটের কর্মীরা প্রথম এই OnePlus 6T সার্টিফিকেশান দেখতে পান। তবে এই সার্টিফিকেশান থেকে ফোনের কোন স্পেসিফিকেশান জানা যায়নি।

OnePlus 6 এর থেকে কতটা ভালো হবে OnePlus 6T?  কোম্পানির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই ফোনের ডিজাইনে বিশেষ কোন পরিবর্তন আসবে না। তবে OnePlus 6 এর থেকে একটু ভালো স্পেসিফিকেশানে লঞ্চ হবে OnePlus 6T। এই রিপোর্টে জানানো হয়েছে OnePlus 6T তে থাকতে পারে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Snapdragon 845 অথবা Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে বেশি স্টোরেজের 256GB ভেরিয়েন্ট বাজারে আনতে পারে OnePlus। এর সাথেই OnePlus 6T তে OnePlus 6 এর থেকে বড় ব্যাটারি যোগ হতে পারে। তবে এই সমই এখনো অনুমানের পর্যায়ে রয়েছে।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে T-Mobile এর সাথে হাত মিলিয়ে OnePlus 6T লঞ্চ করা হবে। জানা গিয়েছে এই ফোনের দাম হতে পারে 550 মার্কিন ডলার (প্রায় 38,400 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus 6T
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.