কবে লঞ্চ হবে OnePlus 6T? থাকবে এই যুগান্তকারী ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 সেপ্টেম্বর 2018 13:17 IST
হাইলাইট
  • OnePlus 6T ফোনে ডিসপ্লে নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক
  • 17 অক্টোবর এই ফোন লঞ্চ হবে

17 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T

 

শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা।

কোম্পানি জানিয়েছে OnePlus 6T ফোনে ডিসপ্লে নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। লকস্ক্রিনে নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কেমন দেখাবে তার স্ক্রিনশট প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। এক ইমেলে OnePlus জানিয়েছে “আমরা সারাদিনে কয়েকশ বার ফোন আনলক করি। তাই এই পদ্ধতি সহজ হওয়া প্রয়োজন। ফেস আনলকের সাথেই নতুন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার গ্রাহককে আরও সহুজে ফোওন আনলক করতে সাহায্য করবে।” একই স্ক্রিনশটে দেখা যাচ্ছে 17 অক্টোবর এই ফোন লঞ্চ হবে।

OnePlus 6T lockscreen featuring the in-display fingerprint scanner
Photo Credit: CNET

নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক। আগে Vivo V11, Vivo X20 Plus UD, Vivo X21, Vivo Nex আর Huawei Porsche Design Mate RS ফোনগুলিতে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। ইতিমধ্যেই এক রিপোর্টে জানিয়েছে মার্কিন মুলুকে T-Mobile এর সাথে হাত মিলিয়ে লঞ্চ হবে OnePlus 6T। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে কনট্রাক্টে কোন OnePlus ফোন বাজারে আসবে।

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল নতুন OnePlus 6T –র ডিসপ্লের উপরে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ। এর সাথেই এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে 550 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা) দামে লঞ্চ হবে এই ফোন।

অক্টোবর মাসে বাজারে আসবে নতুন OnePlus 6T। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। গত কয়েক বছরের ট্রেন্ড ফলো করলে এই ফোনের নাম হতে চলেছে OnePlus 6T।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Ai+ Nova Flip 5G কাল লঞ্চ হচ্ছে, কেমন ফিচার জেনে নিন
  2. নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি
  3. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  4. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  5. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  6. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  7. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  8. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  9. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  10. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.