কবে বাজারে আসবে OnePlus 6T?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 অগাস্ট 2018 11:17 IST
হাইলাইট
  • অক্টোবর মাসে OnePlus 6T বাজারে আসবে
  • মার্কিন দুনিয়ায় OnePlus 6T এর দাম হতে চলেছে 550 মার্কিন ডলার
  • ইতিমধ্যেই T-Mobile-এর সাথে চুক্তি সই করেছে OnePlus

মার্কিন দুনিয়ায় OnePlus 6T এর দাম হতে চলেছে 550 মার্কিন ডলার।

 

শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus-এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা। মনে করা হচ্ছে 550 মার্কিন ডলার মূল্যে নতুন OnePlus 6T ফোন লঞ্চ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে T-Mobile-এর সাথে হাত মিলিয়ে OnePlus 6T ফোন লঞ্চ করবে OnePlus। এই প্রথম মার্কিন দুনিয়াতে কোন মোবাইল নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে সেই দেশে ফোন লঞ্চ করবে OnePlus।

এক রিপোর্ট থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই T-Mobile-এর সাথে চুক্তি সই করেছে OnePlus। অর্থাৎ OnePlus 6T কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মার্কিন মুলুকে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করা হবে। আপাতত T-Mobile নেটওয়ার্কে OnePlus 6T ফোন টেকনিকাল সাপোর্টের কাজে ব্যস্ত দুই কোম্পানির কর্মীরা।

আগেই জানানো হয়েছে মার্কিন দুনিয়ায় OnePlus 6T এর দাম হতে চলেছে 550 মার্কিন ডলার। যদিও এই দামে এখনো কোম্পানির শীলমোহর পড়েনি। পরে এই দাম বদল করতে পারে OnePlus। জনপ্রিয় টেক ওয়েবসাইট CNET এ এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। তবে এই রিপোর্টে OnePlus 6T ফোনের স্পেসিফিকেসান সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus 6T
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.