আজ লঞ্চ হবে OnePlus 6T: লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অক্টোবর 2018 23:34 IST
হাইলাইট
  • সোমবার লঞ্চ হবে OnePlus 6T।
  • সোমবার ভারতীয় সময় রাত 8:30 মিনিটে শুরু হবে OnePlus 6T লঞ্চ ইভেন্ট
  • মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6

সোমবার ভারতীয় সময় রাত 8:30 মিনিটে শুরু হবে OnePlus 6T লঞ্চ ইভেন্ট

Photo Credit: Twitter/ Ishan Agarwal

সোমবার লঞ্চ হবে OnePlus 6T। নিউ ইয়র্কে এক ইভেন্টে সোমবার কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ লঞ্চ করবে OnePlus। আগে 30 অক্টোবর এই ইভেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই দিন Apple তাদের নিজস্ব লঞ্চ ইভেন্ট ঘোষণা করায় এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে OnePlus 6T লঞ্চ ইভেন্ট। সোমবার ভারতীয় সময় রাত 8:30 মিনিটে শুরু হবে OnePlus 6T লঞ্চ ইভেন্ট।

আরও পড়ুন: ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3,700 mAh ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus 6T

মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। সেই ফোনে কিছু উন্নতি ঘটিয়ে OnePlus 6T লঞ্চ করবে চিনের কোম্পানিটি। OnePlus 6T তে যেমন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে তেমনই এই ফোন থেকে বাদ গিয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। OnePlus 6T ফোনের অন্যতম প্রধান আকর্ষন Snapdragon 845 চিপসেট,8GB RAM, 256GB স্টোরেজ আর ডুয়াল ক্যামেরা সেট আপ।

সোমবার ভারতীয় সময় রাত 8:30 মিনিটে ইউ ইয়র্কে শুরু হবে OnePlus 6T লঞ্চ ইভেন্ট। OnePlus অনলাইনে এই ইভেন্ট সরাসরি দেখার সুবিধা করে দিয়েছে। এই লঞ্চ ইভেন্ট থেকে সব খবর স্রাসরি পৌঁছে দিতে এই ইভেন্টে উপস্থিত থাকবে Gadgets360। নীচের ভিডিওর প্লে বাটনে ক্লিক করে OnePlus 6T ফোন লঞ্চ সরাসরি দেখতে পারেন।

OnePlus 6T ফোনে চলবে লেটেস্ট Android 9.0 Pieঅপারেটিং সিস্টেম। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট ওয়াটার ড্রপ নচ। OnePlus 6Tতে থাকবে Snapdragon 845 চিপসে, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

OnePlus 6T তে রয়েছে 20MP+16MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য OnePlus 6Tতে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C। এই ফোন থেকে বাদ গিয়েছে 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও OnePlus 6T ফোনের ভিতরে থাকবে 3700 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Big, vibrant screen
  • All-day battery life
  • Excellent, up-to-date software
  • Bad
  • Disappointing low-light camera quality
  • Awkward and slow fingerprint sensor
  • No IP rating, wireless charging, or 3.5mm jack
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.